নেপাল, রাশিয়ার পর এবার দুবাই, ১৭১ জন বাঙালিকে দেশে ফেরালেন দেব

Published : Jun 29, 2020, 01:54 PM IST
নেপাল, রাশিয়ার পর এবার দুবাই, ১৭১ জন বাঙালিকে দেশে ফেরালেন দেব

সংক্ষিপ্ত

দেবের উদ্যোগে এবার দুবাই থেকে ফিরছে ১৭১ জন নেপাল থেকে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ফেরানো হয়েছে রবিবার রাশিয়া থেকে ফেরার পথে ৭৭ জন পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় দেবকে ধন্যবাদ 

বাংলায় যেন দেবই পরিত্রাতা। একের পর এক মানুষের কাছে পৌঁচ্ছে যাচ্ছে তাঁর সাহায্য। শুরু হয়েছিল নেপাল দিয়েই। বলিউডে সোনু সুদ আর বাংলায় দেব, দেশের বাইরে আটকে থাকা মানুষের পাশে দাঁড়াতে নিলেন একাধিক উদ্যোগ। নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। দেবের মানবিক উদ্যোগে সকলেই মুগ্ধ। 

আরও পড়ুনঃ দীর্ঘ ২৮ বছর ধরে মনোরঞ্জন করার সুষোগ পেয়েছি, ভক্তদের ধন্যবাদ জানালেন কিং-খান

সম্প্রতি রাশিয়া থেকে একদল পড়ুয়া ভারতে ফেরার আর্জি জানিয়েছিলেন। অখিলেন্দু করক নামক এক পড়ুয়া টুইট করে তা ট্যাগ করেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রকে। সেই ট্যাগেই যুক্ত হয়েছিল অভিনেতা, সাংসদ দেবের নামও। তা চোখে পড়তেই তড়িঘড়ি উদ্যোগ নেন দেব। মুখোমন্ত্রীর সহায়তায় সমস্ত ব্যবস্থা করে ফেলেন তিনি। জানিয়েছিলেন যে যত তারাতারি সম্ভম ফেরাবেন তাঁদের। সেই মতই রবিবার রাশিয়া থেকে রওনা দিয়েছে পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় দেবকে ধন্যবাদও জানাতে ভোলেন না তাঁরা।

 

 

নেপাল থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর খবর প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজরে এখন দেব। সেই মতই অখিলেন্দু দেবের উদ্দেশ্যে বার্তা পাঠান।  বন্দে ভারত মিশনেই তাঁদের ফেরানোর কথা জানিয়েছিলেন দেব। এখানেই শেষ নয়, ইতিমধ্যে দেবের সঙ্গে যোগাযোগ করেছে দুবাইয়ে আটকে থাকা ব্যক্তিরাও। 

 

 

এবার পালা দুবাইয়ের। দুবায়ের এক প্রবাসী বাঙালি দেবকে ব্যক্তগতভাবে বার্তা পাঠিয়ে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। পরিস্থিতি জটিল থাকায় আশ্বাস দিতে পারেননি দেব, তবে বলেছিলেন চেষ্টা করবেন। আবার তাঁদের পাশে দাঁড়ালেন অভিনেতা। সোমবার সেখান থেকে ফিরলেন ১৭১ জন বাঙালি। সকলকে ফিরিয়ে এনে নিয়ম মেনেই রাখা হবে কোয়ারেন্টাইনে। বিমানবন্দরে তোলা একাধিক ছবি শেয়ার করলেন দেব। লিখলেন যাত্রা শুভ হোক। 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা