দেবলীনার একাল সেকাল, ফ্যাট টু ফিট-র যাত্রা মোটেই সহজ ছিল না টলি নায়িকার

Published : Aug 11, 2020, 09:58 PM IST
দেবলীনার একাল সেকাল, ফ্যাট টু ফিট-র যাত্রা মোটেই সহজ ছিল না টলি নায়িকার

সংক্ষিপ্ত

দেবলীনা কুমারের একাল সেকাল  ফ্যাট থেকে ফিট হলেন কীভাবে সেই যাত্রাপথই তুলে ধরলেন ইনস্টাগ্রামে নেটদুনিয়ায় ভাইরাল হল পোস্ট

লাগাতার কয়েক বছরের কঠোর পরিশ্রম। ভারি চেহারা থেকে ছিপছিপে ফিট চেহারায় আসতে খাটনি কম ছিল না দেবলীনা কুমারের। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ফ্যাট থেকে ফিট। নিজের একাল সেকাল তুলে ধরলেন নেটদুনিয়ার পাতায়। চেহারা ভারি ছিল তবে ফিট ছিলেন দেবলীনা। এখন নিজেকে আরও ফিট করে তুলেছেন। ছবি দেখে অনুপ্রাণিত হল অসংখ্য মানুষ। অনেকে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন কমেন্ট সেকশনে। ফ্ল্যাট অ্যাবসে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ার হটকেক হয়ে উঠেছিলেন দেবলীনা কুমার।

আরও পড়ুনঃহাই থাই স্লিটে রূপাঞ্জনা, ছোটপর্দার 'মা'র চরিত্রে অভিনয় করেও নেটদুনিয়ায় তুলে ধরলেন অন্য রূপ

কীভাবে বানালেন এমন চেহারা। সেই নিয়ে নানা প্রশ্ন নেটিজেনের। লকডাউনে যেখানে কমবেশি সকলের চেহারা রীতিমত বেড়েই চলেছে। সেখানে দেবলীনার চেহারায় বাকিদের থেকে আকাশ পাতাল তফাত। এর জন্য অনুসরণ করতে হবে দেবলীনার কোয়ারেন্টাইন গাইড। নাচ, সাইকলিং থেকে শুরু করে ওয়েট লিফ্টিং, ডাম্বল তোলা, নিজেকে এই লকডাউনে একবারের জন্যও আনফিট হতে দেননি তিনি। সম্প্রতি বাড়ির ছাদে নাচের ভিডিও পোস্ট করলেন দেবলীনা। গোলাপী রঙের শাড়িতে সেজে 'দাঁড়িয়ে আছ তুমি আমার' গানে নাচলেন অভিনেত্রী। সেই ভিডিও স্বাভাবিকভাবে ভাইরাল সাইবারদুনিয়ায়।  

আরও পড়ুনঃজন্মাষ্টমীতে শুভেচ্ছা নসুরত জাহানের, নেটদুনিয়ায় পোস্ট করলেন ছবি

আরও পড়ুনঃপোশাকের একদিকে নেই কাপড়ের এক অংশও, বোল্ড গাউনে ভাইরাল হয়েছিলেন নুসরত

এভাবেই থাকতে হবে ফিট অ্যান্ড ফাইন। সম্প্রতি সিঁড়িতে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি পোস্ট করেন দেবলীনা। পরণে জিমের পোশাক। সেই পোশাকে তাঁকে দেখেই ভক্তদের মনে পড়ে ক্যাটরিনা কাইফের কথা। কামলি গানটিতে খানিক এমনই পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ভক্তরা অনুরোধ করে চলেছে তাঁকে কামলি গানে নেচে দেখাতে। লকডাউন, করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল সঠিক ভাবে ওয়ার্ক আউট করা। অবশেষে নিজের পুরনো ছন্দে ফিরেছেন দেবলীনা। তাঁর ফিটনেসের পোস্টগুলিও দ্রুতগতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। লকডাউন চলাকালীন জিমে যেতে না পারেননি, তবুও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই। 

আরও পড়ুনঃপ্রেগনেন্ট নোরা ফাতেহি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে তুঙ্গে উঠল গুজব

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা