ঐশ্বর্যের রূপে দেবলীনা, দেশি ঠুমকায় মন মাতালেন অভিনেত্রী

Published : Apr 20, 2020, 10:29 PM IST
ঐশ্বর্যের রূপে দেবলীনা, দেশি ঠুমকায় মন মাতালেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

ভক্তদের মনোরঞ্জনের জন্য কী না কী করে চলেছেন তারকারা। কেউ রান্না করছেন তো কেউ বাড়ি পরিষ্কার করছেন।  এদিকে দেবলীনা কুমার নিজের প্রতিভার জোরেই মন কাড়ছেন নেটিজেনের। 

অভিনেত্রী দেবলীনা কুমার সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এবং রীতিমত ভাইরাল। সারা বছরই নিজের নানা আপডেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করতে থাকেন। এই লকডাউনের সঠিক সুযোগ নিয়ে ভক্তদের বিনোদন জোগাচ্ছেন নাচের মাধ্যমে। সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের গান কাজরা রে তে নেচে মুগ্ধ করলেন দেবলীনা।

আরও পড়ুনঃকরোনা আতঙ্কে কেমন বিকিনি পরবেন, দেখালেন কাজল

ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিও। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও।

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় ময়দানে শিল্পীরা, প্রিয়াঙ্কা-শাহরুখের উদ্যোগে লড়ার সাহস পেল ভারতীয় জনতা

তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে সতেরো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা