আবারও বিবাহ বিচ্ছেদের খবর টলি-পাড়ায়, ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ডিভোর্সের পথে

Published : Sep 05, 2019, 03:27 PM IST
আবারও বিবাহ বিচ্ছেদের খবর টলি-পাড়ায়, ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ডিভোর্সের পথে

সংক্ষিপ্ত

আবার বিবাহ বিচ্ছেদের খবর টলিপাড়ায় জনপ্রিয় অভিনেত্রীর সিদ্ধান্তে নয়া মোড় চারবছর সংসার করার পর আলাদা মধুমিতা সৌরভের পথ শুরু হয়েছে আইনি প্রক্রিয়া

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে জানিয়েই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়। এবার সেই পথেই হাঁটলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। অভিনেতা তথা পরিচালক সৌরভের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তারপর থেকে ভালোই চলছিল সব। কিন্তু হঠাতই ঘুড়ে যায় সম্পর্কের মোড়।

বিস্তারিতঃ গণেশ চতুর্থীতে গান গাইলেন মিমি, উপস্থিত ছিলেন নুসরত, দেখুন ভিডিও

বৈবাহিক জীবনের চরমতম সিদ্ধান্ত নিয়ে নিলেন এবার মধুমিতা। জানিয়ে দিলেন সৌরভের সঙ্গে এবার বিচ্ছেদ করতে চলেছেন তিনি। সবিনয় নিবেদন ধারাবাহিকে তাঁদের একই সঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই ব্যক্তিগত জীবনেও একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়ায়। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। অবশেষে সেই সম্পর্ক টিকল না। 

একই সঙ্গে ঘর করেছেন তাঁর বেশ কয়েকদিন। কিন্তু কোথাও যেন মতের মিল খুঁজতে সমস্যায় পড়তে হয় মধুমিতাকে। সম্পর্কের সমীকরণে হচ্ছিল ব্যালেন্সের অভাব। ফলে জীবনে চলার পথ আলাদা করে ফেলার কথাই ভাবলেন এই অভিনেত্রী। 

তবে কোনও প্রকার অশান্তি করে নয়। সুস্থভাবেই বিচ্ছেদের পথে হাঁটার এক ট্রেন্ড চালু হয়েছে সেলিব্রিটিদের জীবনে। ফলে বিয়ের চার বছর পর এবার শান্তিপূর্ণভাবে সেই সিদ্ধান্তই নিয়ে ফেললেন মধুমিতা। 

বিস্তারিতঃ আবার জুটি বাঁধলেন শ্রাবন্তী-সোহম, দেখা মিলবে ছোট পর্দায়

তবে সেখানে কোনও প্রকার সম্পর্ক নষ্ট করার পক্ষপাতি নন মধুমিতা। কাজের সূত্রে থাকবে যোগাযোগ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজাায় থাকবে তাঁদের মধ্যে। ফলে কোথাও গিয়ে কোনও রকমের আক্ষেপ কাজ করবে না বলেই জানিয়েছেন এই অভিনেত্রী। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা