ফেসবুক অ্যাকাউন্টে হানাদার, অরুণিমার পেজ গেল অশ্লীল পোস্টের দখলে

Published : Sep 17, 2019, 07:01 PM IST
ফেসবুক অ্যাকাউন্টে হানাদার, অরুণিমার পেজ গেল অশ্লীল পোস্টের দখলে

সংক্ষিপ্ত

হ্যাক হল অভিনেত্রী অরুণিমা ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট  তাঁর ফেসবুক অ্যাকাউন্ট-এ অশ্লীল ছবি ও ভিডিও লিঙ্ক পোস্ট করা হয়েছে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর  বাংলা ছবি '১৭ই সেপ্টম্বর'    অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে যথেষ্টই বিব্রত অভিনেত্রী

হ্যাক হল অভিনেত্রী অরুণিমা ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট । চলতি বছরেই জুন মাসেও অরুণিমার ফেসবুক অ্যাকাউন্টে এক যুবক অশ্লীল ভাষায় আক্রমণ করেছিল। সে যাত্রায় সেই তরুণকে পুলিশ পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করে। এবার হ্যাকার  শুধুমাত্র অ্যাকাউন্ট হ্যাক করেই থেমে থাকেনি, অরুণিমার প্রোফাইলে অশ্লীল ছবি পোস্ট করেছে সে। ইতিমধ্যেই অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ করেছেন অভিনেত্রী। তাঁর আরও অভিযোগ অশ্লীল ভিডিওর লিঙ্ক-ও পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন, রাজ-শুভশ্রীর জুটি এবার 'ধর্মযুদ্ধ'-এ, কোন নতুন সংবাদ প্রকাশ্যে আনলেন এই জুটি    

কিছুদিন আগে অরুণিমা ঘোষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন '১৭ই সেপ্টেম্বর' ছবির শুটিংয়ের কিছুটা অংশ। গত ১৩ই সেপ্টম্বর অরুণিমা ঘোষ এবং সোহম চক্রবর্তী অভিনীত এই ছবিটি  মুক্তি-ও পেয়েছে । ছবিটি পরিচালনা করেছেন অমিতাভ ভট্টাচার্য। একটা সময় বাংলা চলচ্চিত্র জগতে যথেষ্ট সম্ভাবনা জাগিয়েই আবির্ভাব ঘটেছিল অরুণিমার। টেলিভিশনের দুনিয়া দিয়ে অভিনয় জগতে পাকাপাকিভাবে পা রাখলেও বড় পর্দায় আড়ম্বরের সঙ্গেই তিনি ডাক পেয়েছিলেন। 

আরও পড়ুন, স্মৃতি উষ্কে প্রকাশ্যে গুমনামী ছবির গান, 'সুভাষজি' রিমেকে সোনু নিগম

বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। কিন্তু, পাওলি, শুভশ্রী বা শ্রাবন্তীদের দেওয়া চ্যালেঞ্জ থেকে নিজের জায়গাটা সেভাবে ধরে রাখতে পারেননি অরুণিমা। তার সঙ্গে নিজেকে মশালা ছবি  থেকে সরিয়ে নিয়ে অন্যধারার ছবিতে মনোনিবেশ করেছিলেন। ফলে নির্দিষ্ট কিছু পরিচালকের নির্দিষ্ট ধারার মধ্যেই অরুণিমা আবদ্ধ হয়ে পড়েছিলেন বলেও টলিউডের একটি মহলের মত। যার জন্য মাঝের কয়েকটি বছর সেভাবে কাজও করেননি অরুণিমা। এই মুহূর্তে তিনি বেশকিছু ছবিতে অভিনয় করছেন। অরুণিমার অভিনয় গুণ নিয়ে কোনও দিনই কারোর কোনও সন্দেহ ছিল না। কিন্তু তাঁর ছবি বাছার ভুল অনেকটাই পিছনে ঠেলে দিয়েছিল তাঁকে। টলিউডে যখন নিজেকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছেন অরুণিমা, সে সময় তাঁকে নিয়ে একের পর বিতর্ক। ফেসবুকে যেভাবে তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছে তার নিন্দাও করেছেন টলিউডের একাংশ। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা