জঙ্গলের মধ্যে এক হোটেলে কাকাবাবু, টান টান উত্তেজনায় ভরপুর ছবির টিজার

Published : Nov 17, 2020, 09:24 AM ISTUpdated : Nov 17, 2020, 11:22 AM IST
জঙ্গলের মধ্যে এক হোটেলে কাকাবাবু, টান টান উত্তেজনায় ভরপুর ছবির টিজার

সংক্ষিপ্ত

প্রকাশ্যের কাকাবাবু প্রত্যাবর্তন ছবির টিজার মুহূর্তে তা ঝড় তুলল ভক্তমহলে আবারও জঙ্গলে রাজা রায়চৌধুরী ট্রিজার ঘিরে একাধিক ভক্তের উত্তেজনা 

শীতের আমেজ আর রহস্য রোমাঞ্চ কোন ছবি বড় পর্দায় থাকবে না তা কি হয়, না এমনটা কোন বছরে হয়তো আসেনা যেবার বড়দিনের ছুটিতে টলিউডের উপন্যাসের গোয়েন্দারা ঝড় তোলেন। করোনার কোপে একে একে সব সাধ আল্লাদ বাদের খাতায় গেলেও শীতের বড় পর্দায় রমরমিয়ে রোমাঞ্চ গল্পের খামতি রাখলেন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সত্য ফেলুদা হাওয়ায় ভাসছিল আপামর বাঙালি, এবার তাঁদের পাতে সৃজিত তুলে দিলেন কাকাবাবু প্রত্যাবর্তণের টিজার। 

আরও পড়ুনঃ ভারতের গায়ক হোক আমার ছেলে কখনোই চাইনা, সোনুর মন্তব্যে বিতর্ক তুঙ্গে

সম্প্রতি মুক্তি পেয়েছে কাকাবাবু প্রত্যাবর্তনের পোস্টার। আর সেখানেই উল্লেখ করা ছিল টিজার মুক্তির দিন। টিজার জুড়ে একাধিক রোম্যাঞ্চের ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ। অনেকে পাওয়া গেল মিশর রহস্যের ধাঁচ। সোশ্যাল মিডিয়া সৃজিত জানালেন বড়দিনে কাকাবাবু নিয়ে হাজির হবেন তিনি দর্শক দরবারে। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসার পরই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আবারো একই ছন্দে ফিরে পাওয়া রাজা রায় চৌধুরী ও সন্তুকে।

 

গত বছর থেকেই পুরোদমে এই ছবির প্রস্তুতিতে নেমে পড়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বছরের শুরুতে বাইরে শুটিংয়ের একাধিক ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। লকডাউনে ঠিক আগে এই টিম আটকে পড়েছিল বিদেশে, সেই ঝড় এখন বেশ খানিকটা স্বাভাবিক। ধীরে ধীরে ছন্দে ফিরেছে বিনোদন জগৎ। এরই মাঝে শুরু হয়ে গেছিল পোস্ট প্রোডাকশনের কাজ। এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। চলতি বছর বড়দিনে কাকাবাবুর প্রত্যাবর্তন মুক্তি পেতে চলেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুজোতেই দেখা মিলত এই ছবির। তবে শীতের আমেজে এই খবর দর্শক মহলে বেশ খানিকটা উত্তেজনা ছড়াতে সক্ষম তার বলার অপেক্ষা রাখে না।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়