কোয়েলের এই ছবি আগে কখনও দেখেছেন, লকডাউনে ভাইরাল নেটদুনিয়ায়

Published : Apr 27, 2020, 10:02 AM IST
কোয়েলের এই ছবি  আগে কখনও দেখেছেন, লকডাউনে ভাইরাল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

কয়েকদিন পরই মা হতে চলেছেন কোয়েল মল্লিক প্রকাশ্যে এসেছে টলি অভিনেত্রী কোয়েল মল্লিকের কোয়ারেন্টাইনের ছবি ছোটবেলার ছবি শেয়ার করে নস্টালজিয়ায় ডুব দিয়েছেন অভিনেত্রী সরস্বতী পুজোর দিন মায়ের শাড়ি পড়ে নিজেদের বাড়িতেই ছবি তুলেছিলেন কোয়েল

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। দীর্ঘ এত দিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতোন করে সময় কাটাচ্ছেন। সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে টলি অভিনেত্রী কোয়েল মল্লিকের কোয়ারেন্টাইনের ছবি।

আরও পড়ুন-সমুদ্রের পাড়ে শরীরচর্চা, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন এই দক্ষিণী অভিনেত্রী...

মা হতে চলেছেন কোয়েল মল্লিক। কোন জল্পনা, কল্পনায় তিনি যেতে নারাজ। তার প্রমাণ দিলেই তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টকার্ডের মাধ্যমেই এই খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এহেন পরিস্থিতিতে নিজের ছোটবেলায় ফিরে গেছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ছোটবেলার ছবি শেয়ার করে নস্টালজিয়ায় ডুব দিয়েছেন অভিনেত্রী।

 

 

 

আরও পড়ুন-করোনা এবার প্রাণ কাড়ল কংগ্রেস নেতার, দেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছুঁতে চলল...

আরও পড়ুন-Coronavirus LIVE, সুস্থ হয়ে ১০ ডাউনিং স্ট্রিটে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিশ্বে আক্রান্তের সংখ্য...

আরও পড়ুন-করোনাকে জয় করে ১০ ডাউনিং স্ট্রিটে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যোগ দিলেন কাজে...

পঞ্চম শ্রেণীতে পড়ার সময় কোয়েলের তোলা এই ছবি। সরস্বতী পুজোর দিন মায়ের শাড়ি পড়ে নিজেদের বাড়িতেই ছবি তুলেছিলেন কোয়েল। এত বছর পর সেই ছবিই পোস্ট করেছন অভিনেত্রী। তবে কোয়েল একা নন কোয়েলের পাশে আরও একজনও এই ছবিতে দেখা গিয়েছে। তবে তার আসল পরিচয় জানা যায় নি। তবে ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে কোয়েলের পাশের মেয়েটি কোয়েলের ছোটবেলার বন্ধু। ইতিমধ্যেই লকডাউনের জেরে কোয়েলর আপকামিং ছবি 'রক্তরহস্য' ছবির শ্যুটিং পিছিয়ে গেছে। পরিস্থিতি ঠিক হলেই তা জানা যাবে।     

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের