কলকাতা নাইট রাইডার্সের ডাই হার্ড ফ্যান নীল, তবুও এই দলকে সমর্থন করলেন আবেগের বসে

Published : Sep 26, 2020, 08:27 PM IST
কলকাতা নাইট রাইডার্সের ডাই হার্ড ফ্যান নীল, তবুও এই দলকে সমর্থন করলেন আবেগের বসে

সংক্ষিপ্ত

আইপিএল শুরু হতেই বিভিন্ন তারকারা উৎসাহ এখন তুঙ্গে নিজের পছন্দের টিমকে সমর্থন জানাতে সাহায্য নিয়েছেন সোশ্যাল মিডিয়ার তেমনই কৃষ্ণকলী ধারাবাহিকের নায়ক নীলও জানালেন তাঁর পছন্দের টিমের কথা তবে সমর্থন করলেন অন্য একটি দলকে

কৃষ্ণকলী ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের পছন্দের আইপিএল দল একটি তবে সমর্থন করলেন অন্য কাউকে। আইপিএল শুরু হতেই সাধারণ মানুষ সহ তারকাদের উচ্ছ্বাসও এখন আকাশছোঁয়া। সেই উচ্ছ্বাসের মাঝে কীকরে বাদ যায় টেলিপাড়া। তাই অভিনেতা নীল ভট্টাটার্যও একেবারে প্রস্তুত আইপিএল নিজের সমর্থন প্রকাশ করার জন্য। বাঙালি বলে কথা, কলকাতা নাইট রাইডার্সকেই সমর্থন করেন তিনি। 

আরও পড়ুনঃমাধুরীর পর এবার ঐশ্বর্যকে টেক্কা মনামীর, 'মন মোহিনী' হয়ে উঠলেন টলি সুন্দরী

এ কথা নিজেই স্বীকার করে বললেন, তাঁর পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। এমনকি তিনি নাইট রাইডার্সের বড় ভক্ত। তবে যে দিন গুলি কলকাতার ম্যাচ থাকবে না সেই দিনগুলি তিনি ধোনির দল অর্থাৎ চেন্নাই সুপারকিংসকে সমর্থন করবেন। মহেন্দ্র সিং ধোনির প্রতি নীলের আবেগ সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট দলের কারণে। সেই আবেগ কোনও কারণে বেরিয়ে আসে আইপিএলের ময়দানেও। 

আরও পড়ুনঃপ্রায় ছয় ঘন্টা চলল জিজ্ঞাসাবাদ, NCB দফতর থেকে বেরলেন দীপিকা, সঙ্গে ছিলেন করিশ্মা

আরও পড়ুনঃশ্যুটিংয়ের ফাঁকে নিজের ভ্যানিটি ভ্যানে ড্রাগস নিতেন সুশান্ত, জেরায় মুখ খুললেন সারা-শ্রদ্ধা

যার জেরে তিনি চেন্নাই সুপার কিংসকে সমর্থন করবেন যে সময় কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকবে না। তবে এখন দেখার বিষয় হল যে দিন কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকবে। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে খেলবে সেদিন নীল কোন দলকে সমর্থন করবেন। শহরের প্রতি ভালবাসা প্রকাশ পাবে নাকি ধোনির প্রতি ছেলেবেলার আবেগ সামনে আসবে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?