শপিং থেকে নাইটক্লাবে 'মা'কে নিয়ে মধুমিতার নাচ, ভিডিওতে ধরা পড়ল 'চিনি'র মত মিষ্টি সম্পর্ক

Published : Dec 21, 2020, 12:56 PM IST
শপিং থেকে নাইটক্লাবে 'মা'কে নিয়ে মধুমিতার নাচ, ভিডিওতে ধরা পড়ল 'চিনি'র মত মিষ্টি সম্পর্ক

সংক্ষিপ্ত

মা-মেয়ের ডে থেকে নাইটআউট মায়ের চেয়ে ভাল বন্ধু আর কেই বা হয় মায়ের সঙ্গেই মান অভিমানের মধ্যেই লুকিয়ে থাকে অফুরন্ত ভালবাসা সম্পর্কের প্রত্যেক খুটিনাটি নিয়ে অপরাজিতা-মধুমিতার 'চিনি'র পথচলা 

বেস্টফ্রেন্ড, প্রিয় বান্ধবী, এই শব্দগুলি শুনলেই স্কুল কিংবা কলেজের কোনও বন্ধুর কথা। তবে কমবেশি সকলের কাছে একজনের নাম ম্যানডেটরি সে হল মা। মায়ের চেয়ে ভাল, বিশ্বস্ত বান্ধবী খুঁজলেও পাওয়া মুশকিল। হাসি, কান্না, রাগ, দুঃখ সবের মাঝেই রয়েছে একগুচ্ছ ভালবাসা। তাকেই কেন্দ্র করে মুক্তি পেল 'চিনি' ছবির গান 'আমাদের কথাগুলো'। অপরাজিতা ও মধুমিতা পেডিকিওর, ম্যানিকিওর, শপিং, ক্লাবিং সবই রয়েছে গান জুড়ে।

মা-মেয়ের এই নিখাদ ভালবাসার মধ্যে বন্ধুত্বটাই তো আসল। পরতে পরতে খুলেছে সেই ভালবাসার গল্প। চিনি নিয়ে উন্মাদনা তুঙ্গে। মা-মেয়ের সম্পর্কের এক ভিন্ন গল্প নিয়ে বড়দিনে মুক্তি পাচ্ছে 'চিনি'। প্রধান ভূমিকায় রয়েছেন মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্য। মা অপরাজিতার চরিত্রে এক অদ্ভুত ডুয়্যালটি দেখে অবাক মেয়ে মধুমিতা। যে মা নাকি মেয়েকে বাইরের জামায় ঠাকুরঘরে ঢঝুকতে দিত না, সেই ছাপোষা বাঙালি মা কি না টাইগার শ্রফকে চোখ বড় বড় করে বলছে, 'টাইগার শ্রফ তো হট। যে কেউ বলবে টাইগার শ্রফ ভীষণই হট।' 

আরও পড়ুনঃ'রূপ সাগরে' ডুব দিয়ে শুরু ঋতাভরীর নতুন পথচলা, মেয়েবেলার স্মৃতিচারণায় লাস্যময়ী

 

এমন চরিত্রের বৈশিষ্ট্য মধুমিতা আগে কখনও নিজের মায়ের মধ্যে দেখেননি। মা ও মেয়ের রসায়নের অ্যাঙ্গেলে জায়গা পেয়েছে সৌরভ-মধুমিতার প্রেম। যেখানে মেয়ের সঙ্গে মায়ের সম্পর্ককে নতুন ঠিকানা দিতে ব্যস্ত সে। তারই মাঝে ধরা পড়েছে মধুমিতা ও সৌরভের ভালবাসা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মধুমিতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লেখেন, "মান, অভিমান, হাসি আর কান্না, সবকিছুর মধ্যে দিয়ে জীবনটা প্রাণ খুলে বাঁচার গল্প।" ডেনিম শার্টে বোতাম খোলা সেক্সি অবতারে সৌরভ, অন্যদিকে রেসর ব্যাক ক্রপ টপে মধুমিতার হটনেস। এই রসায়ন বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসে দর্শকমহল।  

/p>

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা