মিঠাই পরিবারে খুশির আমেজ, অবশেষে বাবার প্রতি সব ভুল বোঝায় ইতি টানল সিদ্ধার্থ

Published : Feb 06, 2022, 09:23 AM IST
মিঠাই পরিবারে খুশির আমেজ, অবশেষে বাবার প্রতি সব ভুল বোঝায় ইতি টানল সিদ্ধার্থ

সংক্ষিপ্ত

জি বাংলার ধারাবাহিক মিঠাইয়ে এখন নতুন টুইস্ট। সোম পরিবারের কেউ নয়, নেই সরমেশের সঙ্গে তার কোনও রক্তের সম্পর্ক, এবার তা প্রমাণ করে দিল মিঠাও ও তার হল্লা পার্টি, বাড়ি ফিরে সমরেশের সামনে সবটা সবাইকে জানায় সিদ্ধার্থ। 

জীবনে বাবাকে বাবা বলে ডাকেনি সিদ্ধার্থ, কখনও কোনও দিন তাঁর সামনে দাঁড়িয়ে ভালো করে কথাটা পর্যন্ত বলেনি। তবে সেই ছেলে আমুল বদলে গেল দেখে আবেগে ভাসল মিঠাই পরিবার। জি বাংলার ধারাবাহিক মিঠাইয়ে এখন নতুন টুইস্ট। সোম পরিবারের কেউ নয়, নেই সরমেশের সঙ্গে তার কোনও রক্তের সম্পর্ক, এবার তা প্রমাণ করে দিল মিঠাও ও তার হল্লা পার্টি, বাড়ি ফিরে সমরেশের সামনে সবটা সবাইকে জানায় সিদ্ধার্থ। আবেগে ভাসে গোটা পরিবার। 

রাতে অন্ধকারে ল্যাবে ঢুকে সত্যি যাচাই পর্ব, বর্তমানে মিঠাই ধারাবাহিকে (Zee Bangla Serial Mithai) একের পর এক এমনই চমক বর্তমান। কিন্তু কোথাও গিয়ে যেন মিঠাইয়ের মনের বিশ্বাসই হল এবার সত্যি। দিনের পর দিন সমরেশ ও সিডের সম্পর্কের মাঝে থাকা সোম কাঁটা এবার উপরে ফেলল মিঠাই। করা হল ডিএনএ টেস্ট। সেখানেই হয়ে গেল সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার। সোম সমরেশের ছেলে নয়। দিনের পর দিন সিদ্ধার্থ ও তার বাবা সমরেশের মাঝে থাকা ভুল বোঝাবুঝিকে এবার শেষ করতে চায় মিঠাই। জি বাংলার ধারাবাহিক মিঠাইতে (Zee Bangla Serial Mithai) এবার এভাবেই নতুন চমক নিয়ে হাজির।

তবে দর্শকমনে কোথাও গিয়ে কি মিঠাইয়ের স্বাদ কমছে! টি আরপি-র তালিকা দিল তেমনই ইঙ্গিত। তবে মিঠাই পরিবারে এখন টান টান উত্তেজনা। সমরেশের নামে জড়িয়ে থাকা একাধিক অপমানের জবাব দিতে চায় মিঠাই। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে দাদুর নাতী। সত্যি তা জানতে কেন পালিয়ে বেড়াচ্ছে সিদ্ধার্থ, কীসের ভয় তার ভেবেই পায় না মিঠাই। অবশেষে সেই কাজ করে দেখালো মিঠাই। 

আরও পড়ুন- Zee Bangla Lakkhi Kakima: প্রমোতেই বাজিমাত, এবার হল অপেক্ষার ইতি, কবে থেকে শুরু লক্ষ্মী কাকিমা

আরও পড়ুন- এবার কি সবার সামনে রিনির মুখোশ টেনে খুলতে পারবে উর্মি, নাকি হারবে আবার

টিআরপি (TRP) তালিকার বরাবরই সবার উপরে স্থান পাকা করে না রাখতে পারলেও এই ধারাবাহিকের টান টান উত্তেজনা বর্তমান। যবে থেকে এই ধারাবাহিক (Bengali Serials)  মুক্তি পেয়েছে তবে থেকেই দর্শকের মনে এর জায়গা সবার উপরে। মজাদার গল্প সঙ্গে খুনসুটিতে ভরপুর এই ধারাবাহিকে চিত্রনাট্যে (Script) ছোট-বড় সব বয়সের রসদ লুকিয়ে রয়েছে পরতে পরতে। রাত আটটা বাজলে ড্রইংরুমে মিঠাই দেখা চাই বাংলা ধারাবাহিকে দর্শকদের কাছে এমনই প্রভাব বিস্তার করেছে জি বাংলা ধারাবাহিক (Zee bangla) মিঠাই (Mithai)। 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা