বাংলায় মিঠুন প্রত্যাবর্তন, কবে থেকে শুরু শ্যুটিং

Published : Jun 08, 2019, 07:12 PM ISTUpdated : Jun 08, 2019, 07:33 PM IST
বাংলায় মিঠুন প্রত্যাবর্তন, কবে থেকে শুরু শ্যুটিং

সংক্ষিপ্ত

পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী অসুস্থতা কাটিয়ে এবার শ্যুটিং ফ্লোরে ফেরার পালা বায়োপিকে ডেবিউ করছেন মিঠুন চক্রবর্তী পুজোর পরই শুরু ছবির কাজ

বড় পর্দায় বেশ কয়েক বছর বাঙালী পেল না তাদের প্রিয় তারকাকে। অনেক দিন ধরেই বড় পর্দায় দেখা মিলল না মিঠুন চক্রবর্তীর। প্রকাশ্যে এসেছিল খবর, অসুস্থ মিঠুন চক্রবর্তী। সেই কারণেই ফিরছিলেন না বড় পর্দায়। তবে এখন তিনি সুস্থ, আর তাই দেরি না করেই তড়িঘড়ি হাতে নিলেন নতুন ছবির কাজ। এতদিন ছেলের বলিউডে ডেবিউ নিয়েও মুখ খোলেননি তিনি। কবে ফিরছেন পর্দায়, তারও স্পষ্ট উত্তর দেননি তিনি এতো দিন। তবে এবার প্রকশ্যে এলো সেই খবর।
বড় পর্দা জুড়ে আবারও দর্শকের নজর কাড়বেন মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয় বায়োপিকে এবার ডেবিউ করছেন মিঠুন চক্রবর্তী। ছবির নাম প্রকাশ্যে না আসলেও ছবির প্রেক্ষাপট সামনে এলো, দীনেশ গুপ্তের বায়োপিকে থাকছেন তিনি। মানস মুকুল পাল পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হবে পুজোর পরই। এর আগে পরিচালকের সহজপাঠের গল্প ছবিটি সকলের মন জয় করে ছিল। পরবর্তী ছবিতে তিনি বেছে নিলেন বিনয়-বাদল-দীনেশকেই। 
প্রসঙ্গত এই প্রেক্ষাপটে ছবি তৈরি করতে ইচ্ছুক এখন তিন পরিচালক। অনিকেত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত ও মানুস মুকুল পাল। হাজারও সমস্যার সন্মুখীন হলেও পিছু পা হতে চান না  পরিচালক। বহু ছবির সুযোগ তিনি হাত ছাড়া করেছেন ইতি মধ্যেই। তাই এই ছবি আগামী বছরই আসছে, নিশ্চিত করলে পরিচালক।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা