'Baby Bump' উন্মুক্ত করে এ কী করছেন শ্রাবন্তী, Pregnancy স্পেশ্যাল ফোটোশ্যুটে তাক লাগালেন নায়িকা

Published : Jul 10, 2021, 09:11 AM IST
'Baby Bump' উন্মুক্ত করে এ কী করছেন শ্রাবন্তী, Pregnancy স্পেশ্যাল ফোটোশ্যুটে তাক লাগালেন নায়িকা

সংক্ষিপ্ত

শীঘ্রই মা হতে চলেছেন টলিপাড়ার মডেল-অভিনেত্রী শ্রাবন্তী প্রেগন্যান্সির ছবি শেয়ার করে অনুরাগীদের তাক লাগালেন শ্রাবন্তী বেবিবাম্প বার করে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা প্রেগন্যান্সি ক্রেভিং নিয়েও একটি ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী

শীঘ্রই মা হতে চলেছেন টলিপাড়ার মডেল-অভিনেত্রী শ্রাবন্তী।  আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। একের পর এক বেবিবাম্প আগলে ছবি শেয়ার করেই চলেছেন শ্রাবন্তী। প্রেগন্যান্সির খবর নিজেই  দিয়েছিলেন মডেল-অভিনেত্রী। সেক্সি মারকাটারি ফিগারের ছবি দিয়ে নয়, বরং বেবিবাম্পের ছবি দিয়েই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন নায়িকা। এবারও প্রেগন্যান্সির ছবি শেয়ার করে অনুরাগীদের তাক  লাগালেন নায়িকা।

 


উন্মুক্ত বেবিবাম্প। প্রেগন্যান্সি স্পেশ্যাল ফটোশ্যুটে তিনি যেন সকলকে চমকে দিয়েছেন। লাল রঙের ঘাগড়া পরে বেবিবাম্প বার করে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন আপনি সন্তান সম্ভবা মানে আপনি শক্তিশালী। আপনার বোল্ডনেস,সৌন্দর্য নিয়ে এগিয়ে যান। আপনার শরীরকে বিশ্বাস করুন। গোটা বিশ্বের সমস্ত শক্তি আপনার সঙ্গে থাকবে। এটা বিশ্বাস করুন।

 

 

চোখেমুখে স্পষ্ট প্রেগন্যান্সি গ্লো। গর্ভের সন্তান আগমনের দিন গুনছেন শ্রাবন্তী। গর্ভাবস্থার এই অবস্থার মধ্যেও গ্ল্যামার যেন দ্বিগুণ বেড়েছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল। ইতিমধ্যেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের অনেক ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৭ বছরের দাম্পত্য জীবন। বর্ধমানের সরকারি স্কুলের শিক্ষক রঞ্জন। আর শ্রাবন্তী অভিনেত্রী, যিনি কলকাতাতেই বেশি থাকেন। যার ফলে বছরের বেশিরভাগ সময়টাই আলাদাই কাটে শ্রাবন্তী-রঞ্জনের। এতদিন দূরে থাকার জন্যই সন্তান পরিকল্পনা করতে পারেননি শ্রাবন্তী, তেমনটাই প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। নক্সাল, জাজমেন্ট ডে-র মতো একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন শ্রাবন্তী।

 

 

প্রেগন্য়ান্সির সময়টা পুরোপুরি উপভোগ করছেন নায়িকা। সম্প্রতি প্রেগন্যান্সি ক্রেভিং নিয়েও একটি ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী। লকডাউন-অতিমারি অনেকটাই কাছে এনে দিয়েছে দুজনকে। লকডাউনে এক-অপরের কাছাকাছি আসতেই দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যোগ নিলেন নায়িকা। লকডাউনে অনেকেই মা হয়েছেন। এবার মা হতে চলেছেন শ্রাবন্তী। গত বছর অক্টোবরেই প্রথম সুখবর পান কিন্তু রাখঢাক না করে গোপনেই রেখেছিলেন পুরো বিষয়টি।  সম্প্রতি বেবিবাম্পের ছবি দিয়ে অন্তর্জালে সুখবর দিয়েছেন নায়িকা। মহামারিতে বাড়ি থেকে একদমই বেরোচ্ছেন না। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর প্রেগনেন্সিতেও চলছে শরীরচর্চা। আসলে শারীরিক ভাবে সক্ষম থাকতে এবং মানসিক সুস্থতার জন্য ছবি আঁকা, গান,বই পড়া, এমনকী শখের রান্নাবান্নাও করছেন। এর পাশাপাশি এত বছর বাদে স্বামীর সঙ্গে এতটা সময় কাটাতে পেরে ভীষণই খুশি অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। সোশ্যালে অ্যাক্টিভ অভিনেত্রী শ্রাবন্তী অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও পরিচিত। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা