শরীরী আবেদনে খুশির খবর পাড়লেন মনামী, ব্যাকলেস ব্লাউজে মোহময়ী অভিনেত্রী

Published : Oct 17, 2020, 11:44 PM ISTUpdated : Oct 18, 2020, 04:19 AM IST
শরীরী আবেদনে খুশির খবর পাড়লেন মনামী, ব্যাকলেস ব্লাউজে মোহময়ী অভিনেত্রী

সংক্ষিপ্ত

খুশির খবর মনামী ঘোষের জীবনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আনন্দে ভরল তাঁর জীবন হট ভিডিও বার্তার মাধ্যমেই পাড়লেন সেই খবর ভিডিওতে ভাইরাল টলি অভিনেত্রী

মনামী ঘোষের জনপ্রিয়তায় এবার হার মানবে বলিউড এবং হিন্দি টেলি জগতের অভিনেত্রীরাও। যা একাধিক নায়িকাদের ক্ষেত্রেই সম্ভব হয় না তাই করে দেখালেন মনামী। এক মিলিয়ন ফোলোয়ার্স। সেই খুশির খবর পাড়লেন অভিনব কায়দায়। 'আজ জানে কি জিদ না কারো' গানের মাধ্যমে ব্যাকলেস ব্লাউজে হট ভিডিও পোস্ট করে নিজের ফোলোয়ারদের ধন্যবাদ জানালেন মানমী। প্রসঙ্গত, টেলি ও টলি নায়িকাদের একজোট হতেই সম্প্রতি মুক্তি পেয়েছে 'দুগ্গা এল'। প্রিয়ঙ্কা সরকারকে দিয়েই শুরু হয়েছে এই গান। 

একজন ফোটোগ্রাফারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে এই গানে। একে একে প্রত্যেক মহিলা চরিত্রের সঙ্গে কোনও না কোনও ভাবে দেখা হবে প্রিয়ঙ্কার। সাধারণ মহিলাদের মধ্যেই খুঁজে পাওয়া গিয়েছে দুর্গা মা-র এক একটি রূপ। গানটি গেয়েছেন আকৃতি কক্কর, দেবাঞ্জলি বি যোশি। কম্পোজ করেছেন অজয় সিনহা। 'দুগ্গা এল'-এ প্রিয়ঙ্কার পাশাপাশি দেখা গিয়েছে মনামী ঘোষ, সন্দিপ্তা সেন, তৃণা সাহা, অদ্রিজা রায়, স্বস্তিকা দত্ত, রোশনি ভট্টাচার্য, অন্তশীলা ঘোষ, বিবৃতি চট্টোপাধ্যায় এবং ঋত্বিকা সেনকে। এক একরকম চরিত্রে, বিভিন্ন ধরণের সাজে ধরা দিয়েছেন এই ছোট ও বড়পর্দার অভিনেত্রীরা। 

আরও পড়ুনঃসত্যি কি সিনেপর্দায় ধরা দিতে চলেছেন মধুমিতা-যশ, ভক্তমহলে উত্তেজনার অন্ত নেই

আরও পড়ুনঃদুর্গা রূপে 'মোহর', সোনামণি সাহার অন্নপূর্ণা অবতার মুগ্ধ করল ভক্তদের

গানের মধ্যে দিয়েই প্রতিটি চরিত্রের ভিতর থেকে ফুটে উঠেছে বিভিন্ন বৈশিষ্ট্য। কখনও মনামীকে নাচতে দেখা গেল, তো কখনও বিবৃতিকে ট্যাক্সির উপর আঁকতে। কুমোড়টুলিতে স্বস্তিকা ঠাকুর গড়াকেই স্কেচে পরিবর্তিত করলেন। রাস্তায় এক রিকসাচালকের সঙ্গে সেলফি তুলে খুশির মুহূর্ত ভাগ করে নিলেন ঋত্বিকা এবং রোশনি। ফুলের বাজারে এক মহিলাকে মাথায় ঝুড়ি তুলতে সাহায্য করলেন তৃণা। বয়স্কদের সঙ্ঘে ধুনুচি নাচে পা মেলালেন সন্দিপ্তা। সবশেষে অন্তশীলা এবং অদ্রিজাকে উত্তর কলকাতার রাস্তায় গিটার বাজিয়ে গান গাইলেন। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের