মনামীর স্লো মোশনে 'নীল বৃষ্টি', চোখ ধাঁধালো সাইবারবাসীর

Published : Jun 20, 2020, 10:21 PM IST
মনামীর স্লো মোশনে 'নীল বৃষ্টি', চোখ ধাঁধালো সাইবারবাসীর

সংক্ষিপ্ত

লকডাউনের পর শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং শ্যুটিংয়ের ফাঁকে মনামী ঘোষের স্লো মোশন দেখে চোখ ধাঁধালো ভক্তদের উত্তর কলকাতার রাস্তায় নীল শাড়িতে ঘুরছেন অভিনেত্রী সেই স্লো মোশন ভিডিও পোস্টেই এখন প্রশংসার ঝড়

লকডাউনের ওঠার পর শ্যুটিং শুরু হল টেলিপাড়ায়। মনামী ঘোষ সেই লকডাউনের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও বাড়ির বাইরে পা দেননি। মাস দুয়েক পর বেরিয়ে তিনি রীতিমত আতঙ্কে রয়েছেন। শ্যুটিং পাড়ায় ঢোকার আগে সমস্ত নিয়ম মেনেও কাজ চলছে। তবুও কোথাও যেন ভয় কাটছে না অভিনেত্রী। শ্যুটিংয়ে যেতেই হবে কোনও উপায় নেই। এই শ্যুটিংয়ের মাঝেই মনামীর  স্লো মোশনের ভিডিওতে মন ভরালেন সকলের। নীল শাড়ি পরে খোলা চুলে উত্তর কলকাতার মতই এক রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন মনামী। ক্যাপশনে লিখেছেন, "নীল বৃষ্টি।" তাতেই প্রশংসায় ভরছে কমেন্ট সেকশন। প্রসঙ্গত, মনামীর ইনস্টাগ্রাম লকডাউনে যেন টোটাল বিনোদনের প্যাকেজ। 

আরও পড়ুনঃ'যা হচ্ছে হোক আমার কিছু যায় আসে না', সুশান্ত-কান্ডে ট্রোল সহ্য না করতে পেরে ট্যুইটার থেকে উধাও সোনাক

কী না নেই নাচ, গান, কবিতা আবৃত্তি, শর্ট ফিল্ম। দিন কতক আগে মায়ের সঙ্গে গান গেয়েও ভিডিও আপলোড করেন অভিনেত্রী। মা ও মেয়ের সুরের প্রতিভায় হতবাক হয়েছিল নেটবাসী। অভিনেত্রী মনামী ঘোষ যে নিজের গানের প্রতিভা মায়ের থেকে পেয়েছে তা প্রকাশ পেল অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে। মনামী এবং তাঁর মা সুর ধরেছেন লকডাউনে। 'এক বৈশাখে দেখা হয়েছিল দুজনার' গানটি গেয়েছেন দুজনে। মনামী মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিও পোস্ট করেন। এই প্রতিভা যে নিজের মায়ের থেকে পেয়েছেন তা বুঝতে আর অসুবিধা হয়নি নেটবাসীর। 

আরও পড়ুনঃ'প্রিয় দাদা-দিদি জোট বেঁধে ছবি থেকে বের করে দেয়', লক্ষ্মীর ভাড় ভেঙে সংসার চালিয়েছিলেন অভিষেক

 

ভিডিওটি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লকডাউনে মনামীর ইনস্টাগ্রাম প্রোফাইল বিনোদের চেয়ে কম কিছু নয়। কখনও স্যুইমিং পুলের ধারে ব্যাকলেস স্যুইমসুটে তো কখনও রাস্তার মাঝে মন ভাল করা ক্যানডিড। মনামী ঘোষের ইনস্টাগ্রাম যেন ক্যানভাসের মত। রঙ-বরঙের ছবিতে লকডাউনে সকলের মন ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। থ্রোব্যাক ট্রেন্ডে গা ভাসিয়ে দিন কতক আঘে পুরনো ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কালো রঙের পোলকা ডটসের স্যুইমসুট, সঙ্গে বেগুলি রঙের স্কার্ট। ফাইভ স্টার হোটেলের পুলসাইডে ছবিটি তুলেছেন মনামী। এখন লকডাউনে পারদ চাড়লেন অভিনেত্রী। মনামী দর্শকদের বিনোদনের জন্য বেছে নিয়েছেন নাচ, গান, টিকটক ভিডিও পোস্ট ছাড়াও শর্ট ফিল্ম তৈরি করা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা