শাহরুখের সুরেই এবার নীল-তৃণার রোম্যান্স, বারান্দাতেই ঘনিষ্ঠতায় মজে Power Couple

Published : Oct 29, 2020, 05:04 PM IST
শাহরুখের সুরেই এবার নীল-তৃণার রোম্যান্স, বারান্দাতেই ঘনিষ্ঠতায় মজে Power Couple

সংক্ষিপ্ত

শাহরুখের সুরে তৃণা-নীলের চুটিয়ে প্রেম সাদা পোশাকে ট্যুইনিং করে টেলি দুনিয়ার পাওয়ার কাপল তৃণার হটনেসে কাবু হয়েছেন নীল ভট্টাচার্যও বারান্দাতেই রোম্যান্সে মজলেন হট জুটি

তৃণা সাহা ও নীল ভট্টাচার্য হলেন বাংলা টেলিদুনিয়ার পাওয়ার কাপল। একাধিক জুটিদের মধ্যে তাঁরা অন্যতম। বাংলা ছোটপর্দায় দু'জনেই প্রতিষ্ঠিত অভিনেতা, অভিনেত্রী। ব্যস্ততাও স্বাভাবিকভাবে মারাত্মক। তবে কাজের মাঝেও একে অপরের জন্য সময় খুঁজে বের করেন তাঁরা। তা সে বাড়ির মধ্যে হোক বা বাইরে। এবার বাড়ির বারান্দাতেই রোম্যান্সে মজলেন তৃণা এবং নীল। শাহরুখ খানের 'হাওয়ায়েঁ' গানের সঙ্গে তালে তাল মিলিয়ে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়েছেন তাঁরা।

যা এখন নেটদুনিয়ার হটকেক। প্রসঙ্গত, অফ শোল্ডার ড্রেসে তৃণা সাহার হটনেসের কোনও তুলনা নেই। সেই হটনেসে আগেই কাবু হয়েছিলেন প্রেমিক নীল ভট্টাচার্য। এবার সেই হটনেসের জেরেই প্রেমিকাকে আর হাতছাড়া করতে পারছেন না নীল। রাস্তার মাঝে তৃণাকে নাচতে দেখেই নিজেই অভিনেত্রীকে টেনে নিয়ে শুরু করলেন নাচ। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নীল। নেটদুনিয়ার অসংখ্য মানুষ এই সেলেব জুটি সাংঘাতিক পরিমাণে ফলো করে। 

আরও পড়ুনঃচিকিৎসায় সারা দিয়ে কয়েকবার তাকিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তবে অবস্থা এখনও সঙ্কটজনক

 

এখন এনাদের চার হাত এক হওয়ার অপেক্ষায় তারা। প্রসঙ্গত, দুর্গা পুজোয় প্রায় প্রথমা থেকেই চলেছিল নীল ভট্টাচার্যের হই হুল্লোড়, আড্ডা। কখনও অভিনয় জগতের বাইরের বন্ধুবান্ধবদের সঙ্গে, তো কখনও টেলি জগতের বন্ধুদের নিয়ে, চুটিয়ে আনন্দ করছেন 'কৃষ্ণকলি'র নিখিল। তবে নজর কেড়েছিল একটি ভিডিও এবং ছবি। একটি ভিডিও তাঁর অনস্ক্রিন স্ত্রী তিয়াশা রায়ের সঙ্গে গানে গানে মেতে উঠেছিলেন তিনি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা