'তোমাকে ছাড়া আমি টেস্টলেস', শ্রাবন্তীকে নিয়ে পোস্ট রোশনের

Published : Jun 25, 2019, 06:00 PM ISTUpdated : Jun 26, 2019, 10:59 AM IST
'তোমাকে ছাড়া আমি টেস্টলেস', শ্রাবন্তীকে নিয়ে পোস্ট রোশনের

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট-এ নজর কাড়লেন রোশন শ্রাবন্তী-রোশান সম্পর্কের রসায়ন কেমন আছে টলিউডের এই জুটি প্রকাশ্যে জানালেন রোশান

সম্পর্কের মেল বন্ধনে মিলল নতুন স্বাদের খবর। বিয়ের পর কাটলো দুটি মাস। কেমন আছেন টলিউডের শ্রাবন্তী ও রোশন জুটি, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যায় কান পাতলে। বিয়ের পর থেকেই তাদের গতিবিধিতে সকলেরই ছিল কড়া নজর। কোথায় কবে কখন বিয়ে করছেন তারা সে বিষয় খোঁজ নিলেন সকলেই। এবার সেই সম্পর্কের গভীরতাকে প্রকাশ্যে তুলেধরলেন শ্রাবন্তীর স্বামী রোশন।

সোশ্যাল মিডিয়ার এক পোস্ট-এ তিনি জানালেন তার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক খাবার ও নুনের সম্পর্কের মতন। তাকে ছাড়া মুখে কোনও স্বাদ পান না বর্তমানে রোশন। ফলে বলাই চলে তাদের সম্পর্কের ভিত এখন বেজায় মজবুত। শ্রাবন্তীর ছেলে ঝিনুকও বেশ খুশি  তার নতুন অভিভাবককে পেয়ে। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী জানিয়ে ছিলেন তার ছেলের সঙ্গে রোশনের বেশ বন্ধুত্ব তৈরি হয়েছে। 

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রাবন্তী, তা নিয়ে হাজার প্রশ্ন উঠেছিল, তৃতীয়বার বিয়ে কেন, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন অনেকে। বিয়ের পর বিবাহ বিচ্ছেদ, তারপর কেটেছিল মাত্র দুটি মাস, তারই মধ্যে আবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই টলিউড নায়িকা। কিন্তু সেই সব প্রশ্নের তোয়াক্কা না করেই প্রতিমুহুর্তে নায়িকা বুঝিয়ে দিয়েছেন তিনি ভালো আছেন এই নতুন সম্পর্কে এসে। শুধু তাই নয়, রোশনের এই পোস্টে স্পষ্ট বোঝা যায় তারা দুজনেই বেশ খুশি এই সিদ্ধান্তে।     

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা