Yashrat : ছেলে হওয়ার পর প্রথমবার একফ্রেমে, 'শুভ মহরত'-এ কাছাকাছি এলেন যশ-নুসরত

Published : Nov 18, 2021, 05:02 PM ISTUpdated : Nov 18, 2021, 05:08 PM IST
Yashrat : ছেলে হওয়ার পর প্রথমবার একফ্রেমে,  'শুভ মহরত'-এ কাছাকাছি এলেন যশ-নুসরত

সংক্ষিপ্ত

ছেলে হওয়ার পর এবার নতুন ছবিতে স্বামী যশের সঙ্গেই জুটি বাধতে চলেছেন নুসরত জাহান।  বিয়ে এবং সন্তান জন্মের পর এটাই প্রথম কাজ যশরত জুটির।পরিচালক শিলাদিত্য ভৌমিক এবং প্রযোজক এনা সাহার নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-তে একসঙ্গে জুটি বাধতে চলেছেন যশ ও নুসরত। বৃহস্পতিবারই অনুষ্ঠিত হল  নতুন ছবির 'শুভ মহরত'।

নুসরত জাহান ও যশ দাশগুপ্ত সর্বদাই যেন খবরের শিরোনামে।  সম্প্রতি  নতুন দায়িত্ব পেলেন যশরত (Yashrat) জুটি। সন্তান হওয়ার আগে থেকেই নুসরতকে (Nusrat Jahan) আগলে রেখেছেন স্বামী যশ (Yash Dasgupta)। এই প্রথমবার ছেলে ঈশানের জন্মের পর একফ্রেমে ধরা দিতে চলেছেন যশ ও  নুসরত জাহান। ছেলে হওয়ার পর যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত । সাংসদ অভিনেত্রীর হাতে এখন একের পর এক ছবির কাজ।  ছেলের বয়স সবে মাত্র তিন মাস এর মধ্যেই একটা ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছেন নুসরত জাহান। 

বৃহস্পতিবারই অনুষ্ঠিত হল  নতুন ছবির 'শুভ মহরত'। ছেলে হওয়ার পর এবার নতুন ছবিতে স্বামী যশের (Yash Dasgupta)। সঙ্গেই জুটি বাধতে চলেছেন নুসরত জাহান (Nusrat Jahan)।  বিয়ে এবং সন্তান জন্মের পর এটাই প্রথম কাজ যশরত জুটির। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। পরিচালক শিলাদিত্য ভৌমিক এবং প্রযোজক এনা সাহার নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-তে একসঙ্গে জুটি বাধতে চলেছেন যশ ও নুসরত। ছবির 'শুভ মহরতের' দিনই একসঙ্গে পাশাপাশি পুজোতে বসেছেন যশ ও নুসরত(Nusrat Jahan - Yash Dasgupta)। 

 

 

হালকা আকাশী রঙের সালোয়ার কামিজ,  কানে ঝোলা দুল , খোলা চুল, হালকা মেকআপে দেখা গিয়েছে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে। এবং সাদা শার্ট ও ডেনিম জিন্সে ধরা দিয়েছেন নুসরত জাহান। 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শুভ মহরত উপলক্ষ্যে পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক ও নায়িকা যশ দাসগুপ্ত ও নুসরত জাহান। এবং ছবির পরিচালক শিলাদিত্য ভৌমিক  সহ টিমের অনান্যরা। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই শ্যুটিং শুরু হবে এই ছবির।

 

 

আরও পড়ুন-Deepika Paducone : গলা জড়িয়ে ধরে আদুরে কামড়, ঘনিষ্ঠ অন্তরঙ্গতায় মজে দীপিকা-রণবীর

আরও পড়ুন-Monalisa : নীল বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে স্তনযুগল, ঝুমা বউদির বুকের খাঁজে বোল্ড আউট ভক্তরা

আরও পড়ুন-Nora Fatehi : আর একটু হলেই গলায় ফাঁস লেগে মৃত্যু, নাচের দৃশ্যে ভয়ানক বিপাকে নোরা

 

সম্পর্কের গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক শিলাদিত্য ভৌমিক। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে,  কিছু তো হটকে একটা ঘটনা থাকতে চলেছে ছবিতে। তবে এবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ছাত্র রাজনীতির প্রেক্ষাপটেই তিন বন্ধুর গল্প নিয়ে আসছেন শিলাদিত্য ভৌমিক। সিনেমাতে সম্পর্কের জটিল আবহেই বুনোট হয়েছে গল্পের। ছবিতে প্রিয় ছাত্রর হত্যার সাক্ষী থাকবে মাস্টারমশাই। এবং সেই ছাত্রকে খুন করেছে অন্য আরেক ছাত্র এবং সে আবার মাস্টারমশাইয়ের প্রেমিকাও। মা হওয়ার পর থেকে খুব একটা বেশি বিরতি নেননি নুসরত জাহান, অল্প কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছেন নুসরত জাহান। পুজোর আগে থেকেই বিভিন্ন রকম ফোটোশ্যুটে ঝড় তুলেছেন নুসরত । ইতিমধ্যেই নতুন ছবি 'জয়কালী কলকত্তেওয়ালী '-র  শুটিংও শুরু করে দিয়েছেন টলিপাড়ার নতুন মা নুসরত জাহান।

 


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা