ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখেই ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Published : Jul 14, 2019, 12:35 PM IST
ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখেই ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সংক্ষিপ্ত

ওয়েব ছবি প্রযোজনায় প্রসেনজিৎ  চট্টোপাধ্যায় খাবার প্রিয় বাঙালির কথা মাথায় রেখেই তৈরি ছবি স্বল্পদৈর্ঘ্যের তিন ছবি পরিচালনায় তিন পরিচালক

ওয়েব সিরিজে এবার প্রযোজনায় অভিনেতা তথা প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খাবর নিয়েই ছবি তৈরি করার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে না, খাবার নয়, খাবারকে কেন্দ্র করে তিনটি ছোট গল্পের ওপর নির্ভর করে বানাতে চলেছেন ছবি। সেই খবরই সম্প্রতি প্রকাশ্যে উঠে এলো এবার।

 

আরও পড়ুনঃ নিপাট প্রেমের গল্পে নিখাদ প্রেমের গান, মুক্তি পেল শ্রেয়া ঘোষালের কণ্ঠে পরিণীতা-র গান

খাবারকে কেন্দ্র করে ছবি টলিউডে কিছু নতুন নয়। ভোজন রসিক বাঙালির কাছে খাবার এক অতি পচ্ছন্দের বিষয়। তাই তাদের কাছে যেন তেন প্রকারেণ খাদ্যের আশ্বাদ পৌঁচ্ছে দিতে পারলেই হল। সে গল্পের আকারেই হোক বা ছবির আকারে, গান হোক বা কবিতা, খাবারের সঙ্গে দর্শকদের সম্পর্কটা ভিষণ গভীর। আর তাই একই থালায় তিন ছবি সাজিয়ে হাজির করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্বল্পদৈর্ঘ্যের এই ছবির সময়সীমা ৭০ মিনিট। তিন ছবির পরিচালনায় থাকছেন তিন পরিচালক, অদিতি রায়, সুদীপা দাস ও দেবারতি গুপ্ত। ছবির অভিনয়ে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, সৌরসেনী মৈত্র, উষা উত্থুপ, ইশা সাহা, মিঠুন চক্রবর্তী, প্রমুখেরা। 

তিন ছবির নামও প্রকাশ্যে আসে, যেখানে ভিন্নস্বাদের তিন পদের নামেই বাজিমাৎ, দাওয়াত-ই-বিরিয়ানি, ডাব চিংড়ি, ফিল্টার কফি, লিকার চা। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং। লখনউ ও কলকাতার বুকে হবে এই তিন ছবির কাজ। 


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা