স্বামীর প্রাক্তন প্রেমিকা মিমির থেকে জন্মদিনে কী উপহার পেলেন শুভশ্রী, জল্পনা তুঙ্গে

Published : Nov 04, 2020, 09:01 AM ISTUpdated : Nov 04, 2020, 09:05 AM IST
স্বামীর প্রাক্তন প্রেমিকা মিমির থেকে জন্মদিনে কী উপহার পেলেন শুভশ্রী, জল্পনা তুঙ্গে

সংক্ষিপ্ত

শুভশ্রীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন মিমি ইউভান আসার পর  মিমি-শুভশ্রীর সম্পর্ক আরও মজবুত হয়েছে  কিছুদিন আগেও ছেলে ইউভানকে উপহার পাঠিয়েছিলেন সাংসদ অভিনেত্রী মিমি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে পোস্টটি

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেখতে দেখতে ২৯ পার করে ৩০-শে পা দিলেন বাংলা প্রতিবারের চেয়ে এই বছরের জন্মদিনটা যেন একটু বেশি স্পেশ্যাল। কারণ করোনা , লকডাউনের মধ্যে মা হওয়ার পর ছেলে ইউভানকে নিয়ে এটাই তার প্রথম জন্মদিন উদযাপন। করোনার মধ্যেই সেই জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন হয়েছে বাড়িতেই। জন্মদিনের শুভেচ্ছায় ভরে উঠেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতা। সেই তালিকা থেকে বাদ পড়েননি স্বামী রাজের প্রাক্তন প্রেমিকা মিমিও।

আরও পড়ুন-হাসপাতালে কারচুপি, অক্সিজেনের মাত্রা কীভাবে বাড়াতেন কোভিড আক্রান্ত বিগ বি, খোলসা করলেন অমিতাভ...

দীর্ঘ তিক্ততার পরে কিছুদিন আগেই ছেলে ইউভানকে উপহার পাঠিয়েছিলেন সাংসদ অভিনেত্রী মিমি। এবার শুভশ্রীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন মিমি। পুরোনো সম্পর্ক ভেঙে এখন শুভশ্রীর সঙ্গেই চুটিয়ে সংসার করছেন পরিচালক। ইউভান আসার পর  মিমি-শুভশ্রীর সম্পর্ক আরও মজবুত হয়েছে। দেখে নিন পোস্টটি,

 

 

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেই চলেছেন বাবা রাজ চক্রবর্তী। ছোট্ট সিম্বা এখন নেটদুনিয়ার হটকেক। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী শুভশ্রীর জন্মদিনে ভালবাসার উষ্ণতা মাখানো বার্তা শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

 

 

কালো রঙের স্লিভলেস গাউন পরেই ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। আদর মাখানো বার্তায় রাজ লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভালবাসা শুভশ্রী। তোমার কথা চিন্তা করা মাত্রই আমি বাকরুদ্ধ। জানি না তোমার সম্বন্ধে ঠিক কী বলব। কোনও শব্দই যেন যথেষ্ঠ নয়, তোমাকে বোঝানোর  জন্য। আমার জীবনে তোমাকে পেয়ে আমি ধন্য। তুমি সবকিছুর উর্ধ্বে। তুমি যেমন আছো তেমনই থেকো। অনেক অনেক ভালবাসা তোমার জন্য'।  হালকা লিপস্টিক, টপ নট,  লো মেকআপ লুকে নিজের বয়সের বেলুন ধরেই ক্লিক করেছেন শুভশ্রী। টলিপাড়ার সকলেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা