জন্মদিনে'সেক্সি মাম্মা' কে আদরে ভরিয়ে দিলেন রাজ, ৩০-শে পড়লেন শুভশ্রী

Published : Nov 03, 2020, 04:33 PM ISTUpdated : Nov 03, 2020, 05:27 PM IST
জন্মদিনে'সেক্সি মাম্মা' কে আদরে ভরিয়ে দিলেন রাজ, ৩০-শে পড়লেন শুভশ্রী

সংক্ষিপ্ত

৩০-শে পা দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়  মা হওয়ার পর ছেলে ইউভানকে নিয়ে এটাই তার প্রথম জন্মদিন উদযাপন জন্মদিনে ভালবাসার উষ্ণতা মাখানো বার্তা শেয়ার করেছেন রাজ কালো রঙের স্লিভলেস গাউন পরেই ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী

দেখতে দেখতে ২৯ পার করে ৩০-শে পা দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রতিবারের চেয়ে এই বছরের জন্মদিনটা যেন একটু বেশি স্পেশ্যাল। কারণ করোনা , লকডাউনের মধ্যে মা হওয়ার পর ছেলে ইউভানকে নিয়ে এটাই তার প্রথম জন্মদিন উদযাপন। করোনার মধ্যেই সেই জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন হয়েছে বাড়িতেই।

আরও পড়ুন-এই কারণেই প্রিয়ঙ্কার উপর রেগে আগুন নিকের পরিবারের সদস্যরা, পরিণতিতে যা ঘটেছিল...

 

ছোট্ট সিম্বা এখন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেই চলেছেন বাবা রাজ চক্রবর্তী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী শুভশ্রীর জন্মদিনে ভালবাসার উষ্ণতা মাখানো বার্তা শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। 

 

 

কালো রঙের স্লিভলেস গাউন পরেই ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। আদর মাখানো বার্তায় রাজ লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভালবাসা শুভশ্রী। তোমার কথা চিন্তা করা মাত্রই আমি বাকরুদ্ধ। জানি না তোমার সম্বন্ধে ঠিক কী বলব। কোনও শব্দই যেন যথেষ্ঠ নয়, তোমাকে বোঝানোর  জন্য। আমার জীবনে তোমাকে পেয়ে আমি ধন্য। তুমি সবকিছুর উর্ধ্বে। তুমি যেমন আছো তেমনই থেকো। অনেক অনেক ভালবাসা তোমার জন্য'।  হালকা লিপস্টিক, টপ নট,  লো মেকআপ লুকে নিজের বয়সের বেলুন ধরেই ক্লিক করেছেন শুভশ্রী। টলিপাড়ার সকলেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা