নাতনি পিঙ্কিকে নিয়ে চিন্তিত সাবিত্রী চট্টোপাধ্যায়, জানালেন কাঞ্চন নয়, তেড়ে আসে ওই মেয়েটি

Published : Jun 21, 2021, 09:51 AM IST
নাতনি পিঙ্কিকে নিয়ে চিন্তিত সাবিত্রী চট্টোপাধ্যায়, জানালেন কাঞ্চন নয়, তেড়ে আসে ওই মেয়েটি

সংক্ষিপ্ত

এবার মুখ খুললেন সাবিত্রী চট্টোপাধ্যায় পিঙ্কি ও কাঞ্চনের সংসার অশান্তি বেজায় চিন্তিত দিদা সাবিত্রী  ঠিক কী ঘটেছিল

নাতনির সংসারে ভাঙন সবটাই দেখছেন সাবিত্রী চটিটোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, এই ভাঙন তিনি চোখের সামনে দেখছেন। আর ঠিক সেই করাণেি তিনি নিজের নাতনীকে নিয়ে বেজায় চিন্তিত। তবে নাত জামাইয়ের দিকে সরাসরি অভিযোগ না হেনে তিনি জানালেন, কাঞ্চন নয়য়, মেয়েকে গাড়ি থেকে টেনে নামিয়েছিল শ্রীময়ী। ঠিক কী ঘটে! পিঙ্কির কথায়, কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে থাকা সম্পর্কের কথা প্রকাশ্যে ফাঁস করে দেওয়াতেই বিপত্তি। এটাই ওরা চাননি। আর তা থেকে জলঘোলা। 

আরও পড়ুন- বান্ধবীকে সঙ্গে নিয়ে হেনস্থা, কাঞ্চনের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের স্ত্রী পিঙ্কির

বর্তমানে রীতিমত হুমকি পাচ্ছেন বলে অভিযোগ জানান পিঙ্কি। তাঁর কথায়, তিনি যখন শনিবার তাঁর নিউ আলিপুরে তাঁর দিদা সাবিত্রী চট্টোপাধ্যায় কাছে যান। তখন থেকেই শ্রীময়ীর অনবরত ফোন পেতে শুরু করেন পিঙ্কি। এদিকে পিঙ্কির এই পরিস্থিতি দেখে সাবিত্রী চট্টোপাধ্যায় তখন অসুস্থ। এরপর তাঁর বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ি আটকায় কাঞ্চন মল্লিক। কাঞ্চন কথা বলতে চাইলে পিঙ্কি তা এড়িয়ে যান। এরপরই পেছনে থেকে তেরে আসেন শ্রীময়ী চট্টোরাজ। 

আরও পড়ুন- ফাদার্স ডে-র ঠিক আগে, ছেলে হাতে কত কোটির গাড়ির চাবি তুলে দিলেন সোনু সুদ 

আরও পড়ুননেপোটিজমের জন্যই কি বলিউডে জায়গা আলিয়ার, মহেশ কন্যার তকমা না অন্য রহস্য, ফাঁস হল মায়ের মুখেই 

এই নিয়ে বিস্তারিত জানিয়ে পিঙ্কি বলেন, রীতিমত হুমকির সুরে সেদিন শ্রীময়ী তাঁকে জানিয়ে যান, তিনি কী ভুল করছেন তিনি জানেন না, তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এতেই বেজায় অস্বস্তিতে পরেন বলে জানান পিঙ্কি। শুধু তাই নয়, তাঁকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামানোর অভিযোগও ওঠে। তবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, এই কাণ্ড ঘটিয়েছে শ্রীময়ী, তাঁর নাত-জামাই নন। উল্টো  দিকে কাঞ্চনও অভিযোগ জানান, যে শ্রীময়ীকে নিগ্রহ করে চলেছে তাঁর স্ত্রী পিঙ্কি ও তাঁর দাদা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা