জল্পনা শেষ, আজই গাটছড়া বাঁধতে চলেছেন সৃজিত

Published : Dec 06, 2019, 10:04 AM IST
জল্পনা শেষ, আজই গাটছড়া বাঁধতে চলেছেন সৃজিত

সংক্ষিপ্ত

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যাতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে রেজিস্ট্রি করে বিয়ে সারতে চলেছেন সৃজিত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ছোট একটি পার্টির আয়োজন করেছেন নবদম্পতি অবশেষে ব্যাচেলরদের লিস্ট থেকে তার নাম মুছতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গেই গাটছড়া বাঁধতে চলেছেন পরিচালক। টলিপাড়ায় অন্দরে কান পাতলেই সৃজিত-মিথিলাকে নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনই এবার সত্যি হতে চলেছে। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যাতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিচালক।

আরও পড়ুন-বনির সঙ্গে 'বিয়ে বিয়ে খেলা'-য় মাতলেন শ্রাবন্তী, মুহুর্তে নেট দুনিয়ায় ভাইরাল খবর...

দীর্ঘিদনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিলেশনশিপ স্ট্যাটাস-এর রদবদল হতে চলেছে আজ। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে রেজিস্ট্রি করে বিয়ে সারতে চলেছেন পরিচালক। যদিও পুরো বিষয়টি নিয়ে দুজনেই স্পিকটি নট।  তবে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ছোট একটি পার্টির আয়োজন করেছেন নবদম্পতি। বিয়ের মেনুও প্রকাশ্যে আসে নি, কিন্তু বিয়ের মেনুতে পদ্মার ইলিশ যে মিলবেই এই বিষয়েও নিশ্চিত ঘনিষ্ঠমহল।

শুক্রবার তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পৃথিবীর সবথেকে ব্যস্ততম মানুষ বললেও হয়তো কম বলা হবে। আজকের দিনটাতে কোনও ছবি রিলিজ থাকলে তার চেহারাটাই যেন বদলে যায়। আর সেই মানুষটিই আজকের দিনে অদ্ভুত ভাবে শান্ত এবং সংযত। হবে নাই বা কেন, অবশেষে ব্যাচেলরদের লিস্ট থেকে তার নাম মুছতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। গুঞ্জন যখন থেকে দানা বাঁধতে শুরু করেছিল তখন থেকেই সম্পর্কটিকে বন্ধুত্ব বলে দাবি  করেছেন দুজনেই।

আরও পড়ুন-বনির চোখে জল, জড়িয়ে ধরলেন দীপিকা...

গত বছরের শেষ দিকেই একটি অনুষ্ঠানেই  প্রথম দেখা  হয় সৃজিত-মিথিলার। তারপর থেকই সোশ্যাল মাধ্যমে দুজনের মধ্যেকার সম্পর্ক গড়ে ওঠে। তারপরই বন্ধুত্ব সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঘনিষ্ঠতা।  এই বছর কলকাতার একটি অভিজাত হোটেল একটি অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে দেখা যায় সৃজিত-মিথিলাকে। একটি মিউজিক ভিডিওর অনুষ্ঠানেও কলকাতায় আসেন মিথিলা। কলকাতার দুর্গাপূজাতেও তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা