মাথা ভর্তি সিঁদুর, ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী, পাত্র টলিপাড়ার পরিচিত মুখ

Published : Apr 06, 2022, 02:51 PM ISTUpdated : Apr 06, 2022, 07:35 PM IST
মাথা ভর্তি সিঁদুর, ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী, পাত্র টলিপাড়ার পরিচিত মুখ

সংক্ষিপ্ত

প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। যদিও সব কিছুকে পাত্তা না দিয়ে বেশ রোম্যান্টিক মুডে রয়েছেন টলিপাড়ার এই নায়িকা। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী।  রিল ভিডিওতে নববধূর বেশে  নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে জ্বলজ্বল করছে সিঁথির সিঁদুর, হাতে শাখা-পলা, লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, একেবারে যেন নতুন কনে। পাত্রও সকলের খুব পরিচিত। টলি অভিনেতা ওম শাহানির সঙ্গে সাতাপাকে বাঁধা পড়তে চলেছেন শ্রাবন্তী, তার ঝলকও ধরা পড়ল রিল ভিডিওতে।

ওম ঘরনি হয়েই শীঘ্রই রূপোলি পর্দায় আসতে চলেছেন শ্রাবন্তী।  নতুন কনের লুক আগেও ভাইরাল হয়েছিল এবার বরকে সঙ্গে নিয়ে রিল ভিডিও শেয়ার করলেন। তবে এই কনের সাজ রিয়েল লাইফের জন্য নয় বরং রিল লাইফের জন্য বধূবেশে নজর কেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির সেট থেকেই বিয়ের সাজের ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। যা ভাইরাল হতে একদমই সময় নেয়নি।অয়ন দে পরিচালিত 'ভয় পেও না'- ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ওম সাহানিকে দেখা যাবে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ শে মে মুক্তি পেতে চলেছে এই হরর থ্রিলার।  'ভয় পেও না'-ছবিতে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওম ও শ্রাবন্তীকে। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা যার সঙ্গে শাশুড়ির সম্পর্ক মোটেই ভাল নয়। বউমাকে ভয় দেখিয়ে বাড়িছাড়া করতে চান তিনি। পর্দায় ওম ও শ্রাবন্তীর রসায়ন কেমন হতে চলেছে তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা।

শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে সিঁথির সিঁদুর দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনরা অভিনেত্রীকে সিঁদুর পরতে দেখেই বাঁকা মন্তব্য করেছেন।  নেটিজেনরা একজন শ্রাবন্তীকে কমেন্টে জানিয়েছেন 'এই সিঁদুরটা আবার কার জন্য ?'  অনেকে আবার শ্রাবন্তীকে খোঁচা দিয়ে বলেছেন কিছু দিন মজা করার পর আবার ডিভোর্স। যদিও শ্রাবন্তী ট্রোলিংকে একদমই  পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে রিল ভিডিওতে পোজ দিয়েছেন। কারণ বিতর্ক যে তার পিছু ছাড়বে না। তা তিনি এতদিনে বুঝে গেছেন।  টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন  বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না  নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে। টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। তৃতীয় বিয়ে ভাঙার মধ্যেই তাকে নিয়ে জল্পনা যেন বেড়েই চলেছে। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। 

আরও পড়ুন-কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন আলিয়া, বিয়ের আগে রূপের রহস্য ফাঁস হবু কনের

আরও পড়ুন-নীল ছবির অফার পাওয়া 'সেক্সবম্ব' উরফি কত কোটি টাকার মালিক জানেন? রইল ব্যাঙ্ক ব্যালেন্সের ডিটেলস

আরও পড়ুন-প্রাক্তন স্ত্রীর সঙ্গে সহবাস, অন্তঃসত্ত্বা কালীন শারীরিক নির্যাতন, করিশ্মার জবানিতে ফাঁস হল শিউরে ওঠা তথ্য

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা