'এত আলো আগে দেখিনি', তৃতীয় বিয়ের ভাঙনের পথেই কি সুখ খুঁজে পেলেন শ্রাবন্তী

Published : Nov 16, 2020, 11:57 PM ISTUpdated : Nov 17, 2020, 12:48 AM IST
'এত আলো আগে দেখিনি', তৃতীয় বিয়ের ভাঙনের পথেই কি সুখ খুঁজে পেলেন শ্রাবন্তী

সংক্ষিপ্ত

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙনের পথে পুজোর আগে থেকেই আলাদা থাকছেন টলিউডের এই অভিনেত্রী এবং তাঁর স্বামী রোশন সিং সংসারে ভাঙনের মধ্যেই শ্রাবন্তীর জীবনে আনন্দের ছোঁয়া কার সঙ্গে লং ড্রাইভে গিয়ে পার্টিমুডে শ্রাবন্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে খুশি যেন খনিকের জন্য স্থায়ী। যখনই তিনি নিজের ব্যক্তিগত সম্পর্কে আনন্দ খোঁজার চেষ্টা করেন তখনই তাঁর ভাগ্যে জোটে কেবলই দুঃখ। ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় মেলে ধরলেও কোনও সাক্ষাৎকারে শ্রাবন্তী এ বিষয় তেমন মুখ না খোলেন না। সূত্রের খবর অনুযায়ী, তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বেশ কিছু দিন হল আলাদা থাকছেন শ্রাবন্তী। তবে আলাদা থাকার কারণ এখনও অজানা। তবে রাখি উৎসবের পর থেকে তাঁর সঙ্গে রোশানের কোনও ছবি শেয়ার করতে দেখা যায়নি শ্রাবন্তীকে। 

তবে এই দুঃখের মাঝেও শ্রাবন্তীর মেজাজ একেবারে ফুড়ফুড়ে। লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। গাড়িতে গান চালিয়ে প্রায় নাচতে নাচতে চুটিয়ে আনন্দ করছেন শ্রাবন্তী। এক বান্ধবীও রয়েছেন তাঁর সঙ্গে। গাড়ির মধ্যেই পার্টিমুডে শ্রাবন্তী। এই ভিডিওটি তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করেছেন। "এত আলো আগে দেখিনি," এই গানের সঙ্গে লিপ মিলিয়ে গান করে চলেছেন তিনি। তৃতীয় বিয়ে ভাঙনের পথে, তবে কি আনন্দের কারণ রোশনের সঙ্গে আলাদা হওয়া। 

আরও পডুনঃ'কালো বিধবা', দেবলীনার পোস্টে বর্ণবিদ্বেষী মন্তব্য নেটিজেনের
 

 

উঠছে একাধিক প্রশ্ন। রোশনের সঙ্গে থাকাকালীন কি সুখি সংসার ছিল না শ্রাবন্তীর। যদিও পোস্ট করা ছবি দেখে তেমন কিছুই বোঝার উপায় ছিস না। সর্বদা হাসিখুশি দেখা যেত তাঁদের। তবে দুঃখের এবং অসুখী হওয়ার কারণ কী ছিল। 'এত আলো দেখিনি' গানটি কি তবে তৃতীয় বিয়ে থেকে বেরিয়ে আসার খুশিতেই ধরেছেন। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন যেন ভক্তদের কাছে ধাঁধার মত। তাঁর একাধিক সম্পর্ক এবং বিয়ে আজও মেনে নিতে পারে না অনুরাগীরা।

আলাদা থাকার পর থেকেই রোশনের সঙ্গে সমস্ত ছবিও রাতারাতি ডিলিট করে ফেলেছেন তিনি। রোশনের কোনও চিহ্নই তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় আর রাখেননি। এরই মাঝে নিন্দুকরা শ্রাবন্তীকে নিয়ে একাধিক মানুষ তাঁর চরিত্রে নিয়ে কথা বলতে শুরু করেছে। শ্রাবন্তী দু'টো বিয়ে নিয়ে তাদের নিন্দার অন্ত ছিল না। এখন তাঁর তৃতীয় বিয়ে ভাঙনের পথে শুনে তেড়ে এসেছে তারা। একের পর এক নিন্দায় ভরছে উঠছে সোশ্যাল মিডিয়া।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়