ভি নেক কালো পোশাকে গর্জিয়াস শ্রাবন্তী, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে কী বললেন টলি নায়িকা

Published : Oct 02, 2022, 11:18 AM ISTUpdated : Oct 02, 2022, 01:44 PM IST
 ভি নেক কালো পোশাকে গর্জিয়াস শ্রাবন্তী, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে কী বললেন  টলি নায়িকা

সংক্ষিপ্ত

সম্প্রতি ইনস্টাগ্রামে সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। কালো রঙের লো নেক পোশাকে গর্জিয়াস শ্রাবন্তীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। যদিও সব কিছুকে পাত্তা না দিয়ে বেশ রোম্যান্টিক মুডে রয়েছেন টলিপাড়ার এই নায়িকা।

একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। কালো রঙের লো নেক পোশাকে গর্জিয়াস শ্রাবন্তীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 


টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন  বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না  নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে।টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  হট অ্যান্ড বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে ধুকপুকানি বেড়ে গিয়েছে ভক্তদের। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল,বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী।  তবে অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলেই দাবি করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, সব জায়গাতেই শ্রাবন্তীর সঙ্গী অভিরূপ নাগ চৌধুরী। এবং ঘনিষ্ঠমহলের কাছেও শ্রাবন্তী ও অভিরূপের সমীকরণ অজানা নয়।  অভিরূপও নিজেকে শ্রাবন্তীর বিগ ফ্যান বলে দাবি করেছেন। বর্তমানে তারা আবার পেশাদার সম্পর্কেও জড়িত। অভিরূপের কনফেকশনারি কোম্পানির প্রচারের মুখ শ্রাবন্তী। কিছুদিন আগেই অভিরূপকে নিয়ে মুখ খুলেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথমবার অভিরূপের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ ভাগ করে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রথমসারির এক সংবাদমাধ্যমে শ্রাবন্তীর কাছে অভিরূপের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরে সকলকে চমকে দিয়েছিলেন শ্রাবন্তী। প্রথমে প্রেমের কথা মানতে না চাইলেও অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলে দাবি করেছেন নায়িকা। শুধু তাই নয়, এই স্পেশ্যাল ফ্রেন্ডকেই সবসময়েই পাশে পান শ্রাবন্তী। শ্রাবন্তীকে অভিরূপের তিনটি ভাল দিক সম্বন্ধে প্রশ্ন করা হলে  অভিনেত্রী জানান,  মানুষ হিসেবে খুবই ভাল অভিরূপ। পরিবারের প্রতিও কেয়ারিং। আর যেটা সবচেয়ে ভাল লাগে তা হল মানুষ হিসেবে ও ভীষণই ভাল। আমি নিজের মনের কথা ওকে খুলে বলতে পারি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা