সেরা ছবি, সেরা পরিচালক, দুই পুরষ্কারই নিজের দখলে রাখলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়

Published : Jun 02, 2019, 03:54 PM IST
সেরা ছবি, সেরা পরিচালক, দুই পুরষ্কারই নিজের দখলে রাখলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়

সংক্ষিপ্ত

সেরা পরিচালকের পুরষ্কার পেলেন সৃজিৎ মুখোপাধ্যায় দুই সেরা পুরষ্কার নিজের দখলে রাখল ভিঞ্চি দা

২০১৯ টেলি সিনে আওয়ার্ডের অনুষ্ঠানে সবার নজরে ছিল যে পুরষ্কার তা হল বছরের সেরা ছবি ও সেরা পরিচালক। দুই পুরষ্কারই পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় রাখলেন নিজের দখলে রাখলেন। একমাস আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিঞ্চি দা। সেরা ছবি হিসেবে নির্বাচিত হয় এই ছবি। শুধু তাই নয়, এই ছবির পরিচালনার জন্যই সেরা পরিচালকের পুরষ্কারটিও জোটে তারই ভাগ্য।

ভিঞ্চি দা, সৃজিৎ মুখোপাধ্যায়ের ক্রাইম থ্রিলার মানেই তা সকলের কাছে এক ভিন্ন মাত্রা রাখে। এর আগে বাইশে শ্রাবণ ছবিটি দর্শকের মনে আজও গেঁথে আছে। ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল সেন অভিনীত এই ছবি বক্স অফিসেও সাফল্যের মুখ দেখে।

ছবিটিতে কেবলই ক্রাইম থ্রিলার ধরা পরেছিল এমনটা নয়, খুব নিখুঁত ভাবে টলিউডের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেকাপ আর্টিস্টদের প্রত্যহ যুদ্ধের কথাও তুলে ধরেছিলেন পরিচালক। রুদ্রনীল, যে তার শিল্পসত্ত্বাকে অর্থের বিনিময় বিক্রি করতে নারাজ ছিলেন, তাকেই তার স্বপ্ন পুরণের লোভ দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেন ঋত্বিক চক্রবর্তী। না, ঠিক নিজের স্বার্থ সিদ্ধি নয়, বলা চলে নকল মেকাপের আড়ালে থেকে সমাজের জঞ্জাল সাফ করার দায়িত্ব নেন তিনি। কিন্তু পরিশেষে কাঠগোড়ায় উঠবে কে, তার উত্তর এখন অনেকেরই জানা।

অসাধারণ এই ছবির প্রেক্ষাপট, সঙ্গে দুই তারকার ব্যালন্স অভিনয় ভিঞ্চি দা ছবিকে সেরার শিরোপা এনে দিল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়।    

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা