কুড়ি ফোটা লাল গোলাপেই ফুটে উঠেছে প্রেমের গভীরতা , উজার ভালবাসা 'মাই লাভ' কে

Published : May 18, 2020, 05:13 PM ISTUpdated : May 18, 2020, 05:23 PM IST
কুড়ি ফোটা লাল গোলাপেই ফুটে উঠেছে প্রেমের গভীরতা ,  উজার ভালবাসা 'মাই লাভ' কে

সংক্ষিপ্ত

ছোট্ট শব্দেই নিজের ভালবাসাকে উজার করে দিয়েছেন শুভশ্রী ভালবাসার চাদরে রাজকে মুড়ে নিয়েছেন শুভশ্রী লকডাউনের মধ্যে প্রেমে মত্ত হয়েছেল টলিপাড়ার এই রোম্যান্টিক কাপল  মুহূর্তের মধ্যে নেটিজেনদেরও নজর কেড়েছে এই ছবি

দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে সুখবর জানিয়েছিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং পরিচালক রাজ চক্রবর্তী । মা হতে চলেছেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজেদের বিবাহবার্ষিকীর দিনই সকলকে টুইটে সুখবর দিয়েছিলেন রাজ ঘরণী। শুভশ্রী টুইটারে জানিয়েছিলেন, আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, 'আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে, আমরা প্রেগন্যান্ট।' মুহূর্তের মধ্যে দুরন্ত গতিতে ভাইরাল হয়েছিল শুভশ্রীর এই পোস্ট। 

আরও পড়ুন-এবার বাহুবলি সাজলেন ডেভিড ওয়ার্নার, মুহূর্তে ভাইরাল ভিডিও...

সম্প্রতি লকডাউনের মধ্যে প্রেমে মত্ত হয়েছেল টলিপাড়ার এই রোম্যান্টিক কাপল। ভালবাসার চাদরে রাজকে মুড়ে নিয়েছেন শুভশ্রী। নিজের ইনস্টাগ্রামে সদ্য কুড়ি ফোটা লাল গোলাপেই ফুটে উঠেছে তার ভালবাসার গভীর রং। নিজেদের প্রেমের গভীর বার্তাও যেন  বয়ে এনেছে এই ছোট্ট গোলাপ। দেখে নিন পোস্টটি।

 

 

আরও পড়ুন-যৌনপল্লী থেকে একাধিক তরুণীকে উদ্ধার, 'রিয়েল হিরো'র দায়িত্ব নিয়েছিলেন বলিউডের এই অভিনেতা...

ছোট্ট শব্দেই নিজের ভালবাসাকে উজার করে দিয়েছেন শুভশ্রী। ছবির ক্যাপশনে 'মাই লাভ'। ব্যস তাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট।  যদি পিছনে অবশ্য ভালবাসার মানুষটিকেও রেখেছেন অভিনেত্রী। ছবির মধ্য দিয়েই সবটা বলে দিয়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে নেটিজেনদেরও নজর কেড়েছে এই ছবি। বিয়ে হয়েছে সদ্য দেড় বছর।  পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে  চুটিয়ে সংসার করেছেন টলি অভিনেত্রী। একের পর এক ফটো দিয়ে ইতিমধ্যেই লাইমলাইটে আছেন বলিউডের এই কাপল। এদিকে শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা ভরে উঠেছে। নিজেদের জীবনের এই বিশেষ দিনেই তারা এই আনন্দ সংবাদ সকলকে জানিয়েছন। ঠিক যেমন সিনেমার মতোন। দুজনেই কালো রঙের টি-শার্ট পরে সদ্যোজাতর আগমনের খবর জানিয়েছেন।  চলতি বছরেই তাদের কোল আলো করে আসতে চলেছেন ফুটফুটে সন্তান সেই খবরও জানিয়েছেন রাজ। 'বেবি আসছে, হ্যাশট্যাগ ২০২০' লিখে তা জানিয়েছেন রাজ। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা