MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • যৌনপল্লী থেকে একাধিক তরুণীকে উদ্ধার, 'রিয়েল হিরো'র দায়িত্ব নিয়েছিলেন বলিউডের এই অভিনেতা

যৌনপল্লী থেকে একাধিক তরুণীকে উদ্ধার, 'রিয়েল হিরো'র দায়িত্ব নিয়েছিলেন বলিউডের এই অভিনেতা

বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন সুনীল শেট্টি। বিশেষত অ্যাকশন হিরো হিসেবেই তিনি বি-টাউনে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। অ্যাকশন ছাড়াও ভিলেনের চরিত্রেও নজর কেড়েছিলেন সুনীল। তবে শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও  তিনি সুপার হিরোর তকমা পেয়েছিলেন। যা হয়তো অনেকেরই অজানা। শতাধিক তরুণীকে যৌনপল্লী থেকে মূলস্রোতে ফিরিয়ে দিয়েছিলেন বলিউডের এই অভিনেতা। জেনে নিন সেই অজানা গল্প। 

2 Min read
Author : Riya Das
Published : May 18 2020, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সালটা ১৯৯৬। প্রায় ২৪ বছর আগের কথা। মহারাষ্ট্রের কামাঠিপুরা যৌনপল্লীতে হঠাৎই হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। উদ্ধার হয় শতাধিকের বেশি মহিলা।
 

210


১৪-৩০ বছরের মধ্যেই প্রত্যেকেরই বয়স। এদের বেশিরভাগকেই জোর করে নামানো হয়েছিল দেহব্যবসায়। অনেকে আবার নাবালিকাও ছিলেন।

310


মোট ৪৫৬ জনের মধ্যে ১২৮ জনই ছিলেন নেপালের বাসিন্দা। যাদেরকে অবৈধভাবে এই দেহব্যবসায় নামানো হয়েছিল। এদের কারোর কাছেই বয়সের প্রমাণ, পাসপোর্ট কিছুই ছিল না।  

410


কিন্তু নেপাল সরকার তাদের ফিরিয়ে দেওয়ার জন্য কোনও পয়সা খরচ করতে নারাজ ছিল। ঠিক সেইসময়েই অসহায় মানুষদের পাশে দূতের মতোন গিয়ে দাড়ায় সুনীল শেট্টি।

510


সকলেই প্রায় বাড়ি যাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তখনই ত্রাতার ভূমিকায় সুনীলের আবির্ভাব। সকলকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিমানের ব্যবস্থা করেন এই অভিনেতাই। সকলের সুরক্ষার দায়িত্ব এক হাতে নিজের কাঁধে নিয়েছিলেন সুনীল।

610


সূত্র থেকে আরও জানা যায়, সুনীল শেট্টির শাশুড়ির একটি এনজিও চালাতেন। তিনি নিজে পুরো দায়িত্বভার বহন করলেও তার সম্পূর্ণ ক্রেডিট তিনি শাশুড়ি এবং মুম্বই পুলিশেকে দিয়েছিলেন।

710


এতদিন পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সুনীল। সম্প্রতি ভয়াবহ ঘটনার শিকার চারিমায়া তামাং নামের এক মহিলা প্রকাশ্যে এনেছে। তার দৌলতেই সুনীলের এই মহৎ গুনের কথা সকলের প্রকাশ্যে এসেছে।

810


নেপালের বাসিন্দা চারিমায়াা সুনীলের এই উপকার ভোলেননি। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সরকার তাদের যাওয়া নিয়ে দ্বন্ধে থাকলেও সুনীল শেট্টির উদ্যোগেই তারা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিলেন।

910

তবে কেন এতদিন এই কথা প্রকাশ্যে আনেননি সুনীল। অভিনেতা জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তা অনেক বেশি ছিল তার কাছে। মিডিয়াকে নিজের কথা বললে মহিলাদের পরিচয় তখন ফাঁস হয়ে যেত, ফলে তারা জনসমক্ষে আসতে অনেক বিপত্তির মুখে পড়তে হতো।

1010

চারিমায়া বর্তমানে একটি এনজিও চালান। পাচার হওয়া মেয়েদের অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসাই তার লক্ষ্য। বর্তমানে সুনীলের সঙ্গে এখনও তার যোগাযোগ রয়েছে। সুনীলের এই মহান উদ্যোগের কথা প্রকাশ্যে আসতেই তার প্রশংসা পঞ্চমুখ নেটিজেনরা। তিনি শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও তিনিই প্রকৃত হিরো। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
অবশেষে প্রকাশ্যে এল ভারতীর ছোট ছেলে 'কাজু'-র ছবি, দেখে নিন এক ক্লিকে
Recommended image2
Manish Malhotra: মা'কে হারালেন মনীশ মালহোত্রা, শেষকৃত্যে হাজির বলিউড তারকারা
Recommended image3
Anupam Kher: কেন কোটি কোটি টাকা থাকলেও হেয়ার ট্রান্সপ্লান্ট করাননি অনুপম খের? বেরিয়ে এল ভয়ঙ্কর রহস্য
Recommended image4
Pawan Kalyan House: ১২ কোটি টাকার বাড়িতে থাকেন পবন কল্যাণ! দেখুন অভিনেতার বিলাসবহুল বাড়ির অন্দরমহলের ছবি
Recommended image5
Zubeen Garg Case: জুবিন গার্গ মৃত্যু মামলায় বড় পদক্ষেপ, দ্রুত বিচারের জন্য তৈরি ফাস্ট-ট্র্যাক কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved