বিদেশের মাটিতেও সেরা তারিখ, সাধুবাদ জানিয়ে টুইট করলেন প্রসেনজিৎ

Published : Sep 05, 2019, 01:35 PM ISTUpdated : Sep 05, 2019, 01:36 PM IST
বিদেশের মাটিতেও সেরা তারিখ, সাধুবাদ জানিয়ে টুইট করলেন প্রসেনজিৎ

সংক্ষিপ্ত

তারিখ ছবির ঝুলিতে তিন পুরষ্কার বিদেশের মাটিতে জয় লাভ চূর্ণী গঙ্গোপাধ্যায়ের খবর জানিয়ে টুইট অভিনেতার অনবদ্য ছবির উপস্থাপনা

চুর্ণী গঙ্গোপাধ্যায়ের তারিখ মুক্তি পেয়েছিল ভিঞ্চি দা ছবির সঙ্গেই। কিন্তু বক্স অফিসে ছক্কা হাঁকাতে পারেনি এই ছবি। তবে একের পর এক পুরষ্কার ক্রমেই প্রবেশ কয়েছে পরিচালকের ঝুলিতে। রাইমা সেন, ঋত্বিক অভিনীত ছবি তারিখ বিভিন্ন মহলে চর্চিত হয়েছিল। 

বিস্তারিতঃ গণেশ চতুর্থীতে গান গাইলেন মিমি, উপস্থিত ছিলেন নুসরত, দেখুন ভিডিও

এবার সেই ছবি বিদেশের মাটিতেই প্রতিদ্বন্দিতা করে জয় ছিনিয়ে আনল। একটা নয়, তিনতিনটে পুরষ্কার ঢুকল এই ছবির ঝুলিতে। বৃহস্পতিবার সেই খবর জানিয়েই সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লস অ্যাঞ্জেলস ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি সন্মানীয় পুরষ্কার জিতল তারিখ। 

বিস্তারিতঃ উপস্থিত কলাকুশলিরা, মিলল না সরঞ্জাম, হঠাতই বন্ধ রানি রাসমনি-র শ্যুটিং

সেরার শিরোপাতে রইল তিনটি স্থান, সেরা সম্পাদনা, সেরা গান, সেরা ন্যারেটিভ। তিন খাতেই তারিখ ছবির বাজিমাত। সম্পর্ক, একাকিত্ব, সোশ্যাল মিডিয়া, অস্তিত্ব সবই যেন এক ছকে বাধা। একের পর এক মানুষের আসা যাওয়ার মাঝে কীভাবে যেন রয়ে যায় তারিখ, সময়, মুহুর্তেরা। সোশ্যাল মিডিয়ায় হাজারও মৃত মানুষের প্রফাইল। এই প্রফাইলই তাঁদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে।

 

 

খবর পাওয়া মাত্রই প্রসেনজিৎ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় লিখলেন, শুভেচ্ছা পুরো তারিখ ছবির টিমকে। অনবদ্য পরিচালনা। ম্যাম আমাদের শেখালেন প্রতিদিনের গুরুত্ব। অনবদ্য অভিনয়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা