পর্দায় নেতাজি অন্তর্ধান রহস্য! স্বাধীনতা দিবসের সকালে মুক্তি পেল গুমনামী-র টিজার

Published : Aug 15, 2019, 02:05 PM ISTUpdated : Aug 15, 2019, 02:57 PM IST
পর্দায় নেতাজি অন্তর্ধান রহস্য! স্বাধীনতা দিবসের সকালে মুক্তি পেল গুমনামী-র টিজার

সংক্ষিপ্ত

গুমনামী বাবা ছবির টিজার মুক্তি পেল টিজারের আদ্য পান্ত দুরে রয়েছে দুটি অধ্যায় প্রথম ধাপে নেতাজি অন্তর্ধান রহস্য ও দ্বিতীয়ার্ধে গুমনামী বাবার প্রসঙ্গ নামভুমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিবর্তী ছবির নাম যবে থেকে প্রকাশ্যে এসেছে তবে থেকেই সেই ছবি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে ছবির তৈরি করছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। ছবির নাম গুমনামী। কে এই গুমনামী বাবা, নেতাজির সঙ্গে তাঁর কী সম্বন্ধ, সেই দিকেই আলোকপাত করে তৈরি ছবির চিত্রনাট্য। সেই ছবিতেই নাম ভুমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতিই শুরু হয়েছিল ছবির শ্যুটিং। স্বাধীনতা দিবসের দিন সকালে মুক্তি পেল সেই ছবির টিজার। 

দেড় মিনিটের এই টিজারে সামনে উঠে এল একাধিক ঘটনা। যা ক্রমানুসারে সাজালে গল্পের ধাঁচ দাঁড়ায় খানিকটা অন্য রকমের। এক যে ছিল রাজা ছবির খানিকটা আভাস মেলে এই ছবির টিজারে। যা দেখা মাত্রই স্পষ্ট হয়ে যায় গল্পের মোড় থাকবে কোন দিকে। 

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে মাতোয়ারা দেশ! সামিল টলিপাড়াও

তাইওয়ানে বিমান দুর্ঘটনা না কী অন্তর্ধান! কী হয়েছিল নেতাজির সঙ্গে সেই নিয়ে প্রশ্ন তোলে এই ছবির টিজার। তাঁর সঙ্গে গুমনামী বাবার কী সম্পর্ক! কে এই গুমনামী বাবা! ছবির টিজারে বেশ কিছুটা অংশ জুড়ে দেখা গেলে অনির্বাণ ভট্টাচার্যকে। বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ। চলতি বছরের পুজোতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা