উন্মুক্ত পিঠে রোদের আলোয় জ্যাসমিনের লুকোচুরি খেলা, ফ্লার্ট করেই হয়ে উঠলেন হটকেক

Published : Oct 05, 2020, 10:00 PM IST
উন্মুক্ত পিঠে রোদের আলোয় জ্যাসমিনের লুকোচুরি খেলা, ফ্লার্ট করেই হয়ে উঠলেন হটকেক

সংক্ষিপ্ত

রোদের সঙ্গে লুকোচুরি জ্যাসমিনের  ফ্লার্ট করার চাউনিতেই ধরা দিলেন টেলি নায়িকা ভিডিওতে রয়েছে রোম্যান্সের ছোঁয়া নিমেষে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় হটকেক জ্যাসমিন

রোদের আলো এসে পড়ছে তাঁর প্রায় উন্মুক্ত পিঠে। স্প্যাগেটি টপ, খোলা চুল, নো মেকআপ লুক, একগাল হাসি নিয়ে ভিডিও পোস্ট জ্যাসমিন রায়ের। সোশ্যাল মিডিয়ার হটকেক তিনি। টেলিজগতের অভিনেত্রীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা মারাত্মক। একটি হট ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে রোদের আলোর সঙ্গে তাঁর দুষ্টু মিষ্টি খেলা ধরা পড়েছে সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত, লকডাউনের সমস্ত বাধা কাটিয়ে পুরনো ছন্দে নতুন বাংলা। বাংলা টেলিজগতে এখন সেই আগের মতই। 

মাস দুয়েক ধরে রুজি রোজগার ছিল বন্ধ। লকডাউনে অল্প সংখ্যক মানুষের সুবিধা হলেও বিপদে পড়েছিলেন দিন মজুর, দিন আনে দিন খায়, এবং ফ্রিল্যান্স অভিনেতা অভিনেত্রীরা। দেশে করোনা পরিস্থিতির কোনও সমাধান পাওয়া যায়নি। উল্টে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তবে রোজগার না থাকলে মানুষ খাবে কি। পুরনো ছন্দে ফিরতে মাস দুয়েক আগে থেকে শুরু হয়েছে বাংলা টেলিজগতের শ্যুটিং। যদিও সমস্ত নিয়ম কানুন মেনে, স্যানিটাইজ করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই শুরু হয়েছে শ্যুটিংয়ের যাবতীয় কাজ। 

 

 

তেমন কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। ত্রিনয়ানী ধারাবাহিকের ভ্যাম্প জ্যাসমিন রায়ের জনপ্রিয়তা শ্রুতি দাস অর্থাৎ ত্রিনয়নীর প্রধান অভিনেত্রীর চেয়ে কোনও অংশে কম নয়, বরং বেশিই। কারণ তিনি শ্রুতির চেয়ে ঢের বেশিদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি শ্রুতির সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছিলেন। যেখানে শ্রুতি তাঁকে কোলে নিয়ে ফিল্ম সেটের বাইরে ঘোরাচ্ছেন। সেই ক্যানডিড শটটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জ্যাসমিন। ভ্যাম্প এবং হিরোইনের সম্পর্ক ক্যামেরার ওপারে কেমন তাই জানান তিনি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা