শরীরী বিহঙ্গে নেচে ভাইরাল টলিউডের এই বঙ্গতনয়া, দেখুন ভিডিও

Published : Nov 04, 2019, 02:04 PM IST
শরীরী বিহঙ্গে নেচে ভাইরাল টলিউডের এই বঙ্গতনয়া, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

কাউ বয় লুকে নেচে ভাইরাল মনামী ঘোষ হ্যালোইন ফেস্টিভ্যালে রং-বেরঙের পোশাকে ঘুরে বেড়াতে দেখা গেছে অভিনেত্রীকে ভিয়েতনামের সাপাতে দ্য মং সিস্টার্স নামের একটি স্পা-তে নাচ করছেন এই টলি ডিভা ইরাবতীর চুপকথার পাশাপাশি বন্ধুবান্ধব ধারাবাহিকেও তাকে দেখা যাচ্ছে

সদ্যই ভিয়েতনাম থেকে ঘুরে  আসলেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। বরাবরই ঘুরতে ভালবাসেন তিনি। একঘেয়েমি কাজের ব্যস্ততা, শহরের কোলাহল থেকে ছুটি নিয়ে প্রকৃতির কোলে একটু নির্জনতায় সময় কাটাতে তিনি পৌঁছে গিয়েছিলেন ভিয়েতনামে। একের পর এক ছবিতে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল। আর প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন -জিম শর্টস ছেড়ে স্ল্য়াক্সে জাহ্নবি, নেট দুনিয়ায় হইচই...

সম্প্রতি হ্যালোইন ফেস্টিভ্যালে রং-বেরঙের পোশাকে ঘুরে বেড়াতে দেখা গেছে অভিনেত্রীকে। তার পাশাপাশি চকোলেটও বিল করেছেন তিনি। মনামী নিজেও খুব খোলা মনের মানুষ। তাই উৎসব হোক বা যে কোনও অনুষ্ঠান সব ক্ষেত্রেই খুশি ছড়িয়ে দেওয়া হোক সকলের মধ্যে। একের পর এক ছবি যেমন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তেমনি সেই তালিকায় নয়া সংযোজন হয়েছে তার একটি নাচের ভিডিও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই সেই ছবি শেয়ার করেছেন মনামী। যা নেটদুনিয়ার রীতিমতো ভাইরাল। 

 

আরও পড়ুন -হার না মানার গল্প বলবে 'জার্সি', লড়াকু ক্রিকেটারের ভূমিকায় শাহিদ...

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাইনেক সাদা জ্যাকেট, কালো লেগিংস, আর মাথায় হ্যাট পরে পুরো কাউ বয় লুকসে সেজেছেন অভিনেত্রী।  ভিয়েতনামের সাপাতে 'দ্য মং সিস্টার্স' নামের একটি স্পা-তে নাচ করছেন এই টলি ডিভা। রেস্তরাঁর পরিবেশটা যেন নাচটাকে যোগ্য সঙ্গত দিয়েছিল। একদিকে আলো-আধারি পরিবেশ আর ব্যাকগ্রাউন্ডে চলছে বিদেশি গান, আর সেই তালে আপন খেয়ালে নেচে চলেছেন মনামী। বর্তমানে 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই খুব জনপ্রিয় এই ধারাবাহিক। তার পাশাপাশি 'বন্ধুবান্ধব' ধারাবাহিকেও তাকে দেখা যাচ্ছে।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়