শ্যুটিং-এ বাধা দেওয়া কাম্য নয়, ফেডারেশনের বিরুদ্ধে এবার সরব আর্টিস্ট ফোরাম

Published : Jun 17, 2021, 09:19 AM IST
শ্যুটিং-এ বাধা দেওয়া কাম্য নয়, ফেডারেশনের বিরুদ্ধে এবার সরব আর্টিস্ট ফোরাম

সংক্ষিপ্ত

শ্যুটিং ঘিরে বিবাদ জারি মিলেছে অনুমতী, কিন্তু মিলছে না স্বস্তি ফেডারেশনের হস্তক্ষেপে নাজেহাল কলাকুশলিরা এবার আর্টিস্ট ফোরাম থেকে এই নিয়ে মুখ খোলা হল

লকডাউনের মধ্যে বেশ কিছু দিন ধরেই আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের মাঝে চলছে বিবাদ। বিবাদের সূত্রপাত ঘটে লকডাউনের মাঝে ওয়ার্ক ফ্রম হোম-এর ন্যায় শ্যুট ফ্রম হোম চালু হওয়ায়। কীভাবে বাড়ি থেকে হচ্ছে শ্যুট, কীভাবে এতো ভালো লাইটের কাজ হচ্ছে। মেকআপ থেকে শুরু করে কস্টিউম নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছে ফেজারেশন। কখনও প্রশ্নে উঠে এসেছে এতো ভালো পরিকাঠামো বাড়িতে কীভাবে, কখনও আবার উঠে এসেছে নিম্নমানের শ্যুট কেনই বা সম্প্রচার করা হচ্ছে!

আরও পড়ুন- ঘরে বাইরে-তে শুরু, বেলাশুরু-তে শেষ, সৌমিত্রর সঙ্গেই শেষ বিমলার রিল-রিয়েল জীবনের অধ্যায় 

আরও পড়ুন- বিদ্যার কাছে এ এক ভিন্ন অভিজ্ঞতা, মুক্তির ৩৬ ঘণ্টা আগে একাধিক প্রশ্নের মুখোমুখি টিম শেরনি 

এই নিয়ে বারে বারে বিবৃতি জারি করেছে ফেডারেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা লকডাউনকে কি তবে উপেক্ষা করছে টলিউড, উঠেছে প্রশ্ন। তবে এখন তা অতীত। কারণ গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ অনুমতী দেন শ্যুটিং-এর। তবে রয়েছে নানা বিধিনিষেধ। ৫০ জনের বেশি কেউ সেটে থাকতে পারবে না। মানতে হবে করোনা বিধি। কিন্তু তার সত্ত্বেও সমস্যা সৃষ্টি করছে ফেডারেশন। 

আরও পড়ুন- থমকে গেল মঞ্চে দাপানো সত্যজিতের 'বিমলা', শেষ থেকে শুরু'র আগেই তারাদের দেশে স্বাতীলেখা 

এই নিয়ে এবার মুখ খুললেন আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় ও কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী, তাঁদের কথায়, ফেডারেশন অযথা বাধার সৃষ্টি করছে। যা এই পরিস্থিতিতে কখনই কাম্য নয়। ইন্ডাস্ট্রির সকলেই করে খেতে চাইছে। লকডাউনে সকলেরই কাজের প্রয়োজন রয়েছে। বুধবার থেকে শ্যুটিং শুরু কথা ছিল. কিন্তি এহেন বাধা সৃষ্টি হওয়ায় বিপাকে কলাকুশলিরা এবার প্রতিবাদ জানালেন একযোগে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা