কীভাবে মৃত্যু হয়েছিল অভিনেতা তাপস পালের, প্রশ্ন উঠছে টলিপাড়ায়

Published : Mar 06, 2020, 01:47 PM ISTUpdated : Mar 06, 2020, 01:49 PM IST
কীভাবে মৃত্যু হয়েছিল অভিনেতা তাপস পালের, প্রশ্ন উঠছে টলিপাড়ায়

সংক্ষিপ্ত

তাপস পালের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সত্যিই কি শারীরিক অসুস্থতা নাকি হত্যা ইতিমধ্যেই মৃত্যুকে কেন্দ্র করে টলিপাড়ার অন্দরে কানাঘুষো চলছে বিষয়টি শুনে সকলেই যেন স্তম্ভিত হয়ে গেছেন

বিখ্যাত অভিনেতা তাপস পালের মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে টলি ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুতে প্রত্যেকেই শোকাহত।  সিনেমা জগত থেকে রাজনৈতিক মহল সকলেই তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। কিন্তু মৃত্যুর কয়েকদিন কাটতে না কাটতেই অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। সত্যিই কি শারীরিক অসুস্থতা নাকি হত্যা? তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একাংশ বিভিন্ন অভিযোগ এনেছেন। তার উপর আবার তাপসের স্ত্রী নন্দিনীও বিস্ফোরক অভিযোগ এনেছেন। আর এরপর থেকেই টলিপাড়ার অন্দরে কানাঘুষো চলছে।

আরও পড়ুন-একাধিক বিতর্ক পেরিয়ে বিয়ে, রাজ-শুভশ্রীর সম্পর্কের পেছনে থাকা জানা-অজনা তথ্য...  

রাজ চক্রবর্তী, থেকে অভিষেক , শ্রাবন্তী , ঋতুপর্ণা সকলেই যেন স্তম্ভিত হয়ে গেছেন। এই বিষয়টাকে কেউই যেন মেন নিতে পারছেন না। রাজ জানিয়েছেন, 'এই বিষয়টি একেবারেই বিশ্বাস হচ্ছে নায আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না'। শ্রাবন্তীও বিস্ময়ের সঙ্গে জানিয়েছেন, 'মানুষ ভরসা করে হাসপাতালে ভর্তি করে রোগীকে আর সেখানে যদি এমন ঘটনা ঘটে একজন স্টারের সঙ্গে তাহলে সাধারণ মানুষের কী হবে।'

আরও পড়ুন-প্রচলিত ট্যাবু ভেঙে পাবলিক টয়লেটে মিলবে ন্যাপকিন, নয়া উদ্যোগ ঋতাভরীর...


গত ১৮ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা তাপস পাল। সোমবার ভোররাতে মৃত্যু হয় তার। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি। এই রোগের কারণে কথা বলা ও চলাফেরাতেও সমস্যা হচ্ছিল অভিনেতার। ১ ফেব্রুয়ারি বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে অভিনেতাকে বার করে আনা হয়। তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। রাত ৩ টে ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা তাপস পাল।

 

 

পরিচালক তরুণ মজুমদারের 'দাদার কীর্তি' ছবি দিয়ে টলিউডে অভিনয় শুরু করেছুলেন তাপস পাল। অভিনয় জীবনেও নিজের অভিবনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। তারপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। 'বলিদান', 'গুরুদক্ষিণা', র মতো সুপারহিট ছবি ছিল তার ঝুলিতে। ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম হয় তাপস পালের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তাপসের। কলেজে পড়াকালীন অভিনয়ে আসা তাপসের। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেন তাপস পাল। বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিপরীতেও 'অবোধ' ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল। ফিল্ম ফেয়ার পুরস্কারও রয়েছে তাপসের ঝুলিতে। ২০০১ সালে তৃণমুল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখেন অভিনেতা। তারপর ২০০৬ সালে পরপর বিধানসভা নির্বাচনে জেতেন অভিনেতা। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হন। রাজনীতিতে আসার পর অভিনয়ে সেভাবে বিশেষ নজর কাড়েননি তাপস। ২০১৬ সালের শেষে রোজভ্যালি কান্ডে গ্রেফতার করা হয় তাপসকে। দীর্ঘদিন জেলেও দিন কাটাতে হয়েছে অভিনেতাকে। ২০১৮ সালে তিনি জামিন পান।  তারপর রাজনীতিতেও আর দেখা যায়নি তাকে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়