সম্পর্কের মাঝে নয়া মোড়, কীভাবে সামলাবেন বনি, দেখুন লাভ স্টোরি-র ট্রেলার

Published : Sep 03, 2019, 06:10 PM IST
সম্পর্কের মাঝে নয়া মোড়, কীভাবে সামলাবেন বনি, দেখুন লাভ স্টোরি-র ট্রেলার

সংক্ষিপ্ত

বনি-কৌশানি জুটির নতুন ছবি প্রকাশ্যে এল লাভ স্টোরি ছবির ট্রেলা নয়া আঙ্গিকে গড়া ছবির চিত্রনাট্য বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত বনি

বনি ও ঋত্বিকা জুটির আগামী ছবি লাভ স্টোরির খবর প্রকাশ্যে আসার পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। সেখানেই ধরা দিল লাভ স্টোরি ছবির গল্প। নতুন ধরনের চরিত্রে দেখা যাবে বনিকে। 

শুরুতেই এক স্কুল জীবনের প্রেমের গল্প। যেখানে ঋত্বিকা প্রেমে পড়েন বনির। তাঁদের মাঝে আসে অপর ব্যক্তি। কিন্তু তা কোথাও গিয়ে বাদ সাধে না। একে অন্যের প্রতি ক্রমেই আকৃষ্ট হয়ে যখন জীবন গড়ার স্বপ্ন দেখে, তখনই সেই সম্পর্কে আসে নয়া মোড়।

আরও পড়ুনঃ জন্মদিনে ফিরে দেখা স্মৃতিতে অমলিন উত্তম কুমার-কে 

কেয়ারিং প্রেমিকই হয়ে ওঠে ঋত্বিকার জীবনের ভিলেন। সম্পর্ক ভাঙতে বাধ্য হয় ঋত্বিকা। কিন্তু নিরুপায় বনি, মানসিক সমস্যার জেরে টানতে হয় জেলের ঘানিও। ছবির চিত্রনাট্যকে এমনই দুই ধাপে ভাগ করে নিয়েন ছবির পরিচালক। 

লাভ স্টোরি পরিচালনায় রয়েছেন রাজীব কুমার। চলতি বছরই তাঁদের একই সঙ্গে দেখা গিয়েছে ভূতচক্র প্রাইভেট লিমিটেড ছবিতে। বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ। একের পর এক ছবির প্রস্তাব এখন বনির হাতে। সম্প্রতিই জানবাজ ছবির কাজ শেষ করেছেন বনি-কৌশানি। 

আরও পড়ুনঃ জন্মদিনে ফিরে দেখা স্মৃতিতে অমলিন উত্তম কুমার-কে


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা