অভির মাও ভুল বুঝল উমাকে, সকলের সামনে জানিয়ে দিল সে বিয়েটাই মিথ্যে

Published : Feb 22, 2022, 07:46 AM IST
অভির মাও ভুল বুঝল উমাকে, সকলের সামনে জানিয়ে দিল সে বিয়েটাই মিথ্যে

সংক্ষিপ্ত

সকলকে সাফ জানিয়ে দেয় সে, অভিমূণ্য তার স্বামী, তাই তাকে সুস্থ না করে উমা কোথাও যাবে না, কেউ এক পাও উমাকে সরাতে পারবে না। 

উমার (Bangla Serial Uma) কি তবে খেলাই হচ্ছে কাল, যার জন্য ছেড়ে চলে গেল তার বাবা, এবার বিপদের মুখে অভি! জি বাংলার জনপ্রিয় (Zee Bangla Serial Uma) ধারাবাহিক উমা-তে এবার নতুন চমক। উমাকে ভুল বুঝল অভির মা, নিজের স্বার্থে বিয়ে করেছে উমা, এদিন হাসপাতালে সকলে উমাকে কোণ ঠাঁসা করতে চাইলে প্রতিবাদ করে ওঠে উমা। সকলকে সাফ জানিয়ে দেয় সে, অভিমূণ্য তার স্বামী, তাই তাকে সুস্থ না করে উমা কোথাও যাবে না, কেউ এক পাও উমাকে সরাতে পারবে না। মা কালীর পায়ে প্রার্থণা করে অবশেষে হাসপাতালে পৌঁছে যায় উমায়, কিন্তু লাভের লাভ কিছুই হল না। জি বাংলার ধারাবাহিক উমাতে (Zee Bangla Serial Uma)  এখন নতুন ঝড়, চোখের জলে ভাসে উমা, কীভাবে দেখা মিলবে অভিমুন্যর সঙ্গে, তার বাবা সাফ জানিয়ে দেয়, রাখা হবে না এই সম্পর্ক, উমার জন্যই অভির এই অবস্থা, উমাকে ম্যাচ ফিক্সিং নিয়ে কড়া কথা শোনাতেও পিছু পা হয় না অভির বাবা, সবটা বুঝিয়ে বলেও অসহায় উমা দেখা পায় না অভির। 

অন্যদিকে বাড়িতে কান্নাকাটি হুলুস্থূল, হাসপাতালে ফোন করা হলে, সেখান থেকে সাফ জানিয়ে দেয়, মাত্র ১০ শতাংশ সম্ভাবনা অভিকে বাঁচিয়ে রাখা যাবে, এতেই মাথায় বাজ ভেঙে পড়ে, তবে কি এবার এবার খেলা ছেড়ে দেবে উমা! নতুন দুই প্রোমোতে (Uma Serial New Promo) চাঞ্চল্য। মিডিয়ার কান থেকে কোনও খবর আরাল থাকে না, তবে এবার সবটাই ঠিক যেন সাজানো। বোঝার আগে ফাঁদে পা দিয়ে ফেলল উমা। ম্যাচ ফিক্সিং-এর দায় চাপলো তার কাঁধে। কেন নিল উমা এতগুলো টাকা। প্রশ্নবাণে নিজেকে গুঁটিয়ে নিল সে।

আরও পড়ুন- ব্যাকলেসে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, হল্টার নেক বিকিনি-তে হটনেসের ডবল ডোজ বাড়ালেন ইশা

আরও পড়ুন- দাদাসাহেব ফালকে পেলেন রণবীর সিং-আল্লু অর্জুন, তালিকায় জায়গা করলেন

আরও পড়ুন- পোশাকের ফাঁক দিয়ে স্তনের উঁকিঝুকি, হাই থাই স্লিটে 'গোল্ডেন কুইন' রাইমা

ধারাবাহিক (Uma Serial) শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা (Uma Coming Episode) । ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু কেরিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়। জি বাংলার (Zee Bangla)  জনপ্রিয় ধারাবাহিক উমাতে (bangla Serial Uma) এখন টানটান উত্তেজনা, কীভাবে প্রতিটা পদে পদে উমা সকলকে টেক্কা (Uma Stuggle) দিয়ে সততার সঙ্গে নিজের লক্ষ্যে পা বাড়িয়েছে, তাই এখন নজর কাড়ছে দর্শকমহলের (Uma Audience)। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা