Mithai Coming Episode: সান্টার উপহারেই কি ফিরবে মিঠাইয়ের জীবনের রঙ, নতুন বছরে আরও কাছাকাছি সিড

Published : Jan 01, 2022, 03:08 PM IST
Mithai Coming Episode: সান্টার উপহারেই কি ফিরবে মিঠাইয়ের জীবনের রঙ, নতুন বছরে আরও কাছাকাছি সিড

সংক্ষিপ্ত

দাদুর দেওয়া উপহারেই ছন্দ ফিরছে মিঠাইয়ের জীবনে, ফিরে আসে সিদ্ধার্থ, শুধু  তাই নয়, প্রতিটা পদে পদে সে মিঠাইকে বুঝিয়ে দিতে থাকে যে সে কতটা যত্নশীল সম্পর্কের প্রতি।

সিদ্ধার্থের দিন দিন পরিবর্তণ  ক্রমেই যেন মোদক পরিবারের জন্য সুদিন ফিরিয়ে আনতে সক্ষম। সম্পর্কের সুক্ষ্ম ছেঁড়া তারগুলোকে জুড়তে বর্তমানে মরিয়া মিঠাই। একে একে কাটছে বিপদ। এরই মাঝে হাজির বড়দিনের উৎসব। দাদুর দেওয়া উপহারেই ছন্দ ফিরছে মিঠাইয়ের জীবনে, ফিরে আসে সিদ্ধার্থ, শুধু  তাই নয়, প্রতিটা পদে পদে সে মিঠাইকে বুঝিয়ে দিতে থাকে যে সে কতটা যত্নশীল সম্পর্কের প্রতি। এভাবেই একপা এক পা করে এগোচ্ছে সম্পর্ক।   আগেই সকলকে চমকে দিয়ে লোন নিয়ে বাবার পাশে দাঁড়ায় সিদ্ধা্ত। শুধু তাই নয়, সিদ্ধার্থকে বাবার পাশে দাঁড় করিয়ে মোদক পরিবারে বড় চমক নিয়ে এলো সে। টাকা দিতে না পারায় মিঠাইয়ের সঙ্গে সরমেশ পৌঁছে যায় সিদ্ধার্থের অফিসে। সেখান থেকেই শুরু নতুন নতুন করে সিদ্ধার্থকে চিনে নেওয়ার পালা।

যদিও সামনে উঠে আসে তখন তোর্সার অন্যরূপ। তা দেখে রীতিমত অবাক মিঠাই। তবে শেষ রক্ষা করল সিড। অপমামে অপমানে যখন জর্জরিত সিদ্ধার্থের বাবা, ঠিক তখনই চেক নিয়ে এসে হাজির সিড। মুহূর্তে সমস্যার সমাধান। তবে বাবার এখন শরীর খারাপ, তাই বাবা যাতে কোনও রকমের চিন্তা না করে, তাই বেশ কিছু বিনিয়োগ কারীর সঙ্গেও কথা বলে নিয়েছে সিদ্ধার্থ। তারই মাঝে আবার তাঁকে পাড়ি দিতে হয়েছিল মুম্বইতে। ফিরে এসে পরিবারের কোন রূপ দেখবে সে! মিঠাই কি পারবে সিদ্ধার্থের অবর্তমানে সবটা সামলে রাখতে, অন্যদিকে আবার শ্রীতমা ও রাতুলের মধ্যে বাড়ছে সম্পর্ক। এবার সেই সূত্রেই কি একে অন্যের কাছে আসবে! এখন একমাত্র চিন্তা হল সোমা, পারিবারিক বচসার কারণে সোমের দখলে বর্তমানে তিন দোকান। আর তাতেই লঙ্ঘণ করা হচ্ছে এই পরিবারের ব্যবসায়ের একাধিক রীতিনীতি। যা থেকে ফুড লাইসেন্সও বাতিল হতে পারে তাদের। এই খবর কানে আসা মাত্রই সমরেশ জানিয়ে দেন সোম যেন ব্যবসা আলাদা করে নেয়।  এসব এখন অতীত, বর্তমানে কেবলই এই ধারাবাহিকের মূল আকর্ষণ মিঠাই ও সিডের কাছাকাছি আসা।

আরও পড়ুন- Happy New Year 2022 : বর্ষবরণের শুভেচ্ছা মিমির, নতুন বছর শুরু করার নয়া ট্রিকস

আরও পড়ুন- Happy New Year 2022 : 'আর কিছুক্ষণের মধ্যেই মাতাল হয়ে যাব', মেয়ের সঙ্গে চিয়ার্স মুডে

টিআরপি (TRP) তালিকার বরাবরই সবার উপরে স্থান টাকা করে রেখেছে। যবে থেকে এই ধারাবাহিক (Bengali Serials)  মুক্তি পেয়েছে তবে থেকেই দর্শকের মনে এর জায়গা সবার উপরে। মজাদার গল্প সঙ্গে খুনসুটিতে ভরপুর এই ধারাবাহিকে চিত্রনাট্যে (Script) ছোট-বড় সব বয়সের রসদ লুকিয়ে রয়েছে পরতে পরতে। আর ঠিক সেই কারনেই এই ধারাবাহিক পরিবারের সকলের কাছেই হয়ে উঠেছে প্রিয়। রাত আটটা বাজলে ড্রইংরুমে মিঠাই দেখা চাই বাংলা ধারাবাহিকে দর্শকদের কাছে এমনই প্রভাব বিস্তার করেছে জি বাংলা ধারাবাহিক (Zee bangla) মিঠাই (Mithai)।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা