ডিডিএলজে-র নস্টালজিয়ায় ডুবেছেন নায়িকা, ২৪ বছর পর ছবির দৃশ্য নতুন করে শ্যুট করলেন কাজল

Published : Oct 20, 2019, 03:15 PM IST
ডিডিএলজে-র নস্টালজিয়ায় ডুবেছেন নায়িকা, ২৪ বছর পর ছবির দৃশ্য নতুন করে শ্যুট করলেন কাজল

সংক্ষিপ্ত

কয়েক দশক কেটে গেলেও রাজ-সিমরনের সেই জুটি আজও জনপ্রিয় দর্শকের মনে মিষ্টি প্রেমের এই গল্প আজও ওয়েব সিরিসের যুগে এতটুকুও জনপ্রিয়তা হারায়নি আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালের ১৯ অক্টোবর সেই ছবি এ বছর ২৪ বছর পূরণ করে ২৫ বছরে পা দিল

কয়েক দশক কেটে গেলেও রাজ-সিমরনের সেই জুটি আজও জনপ্রিয় দর্শকের মনে। মিষ্টি প্রেমের এই গল্প আজও ওয়েব সিরিসের যুগে এতটুকুও জনপ্রিয়তা হারায়নি। বরং সোশ্যাল মিডিয়ার দৌলতে একটু সময় হাতে পেলেই এখনও একবার ফিরে দেখা হয় রাজ-সিমরনের প্রচলিত ডায়লগগুলি। 

সেই ছবি এ বছর ২৪ বছর পূরণ করে ২৫ বছরে পা দিল। সেই কারণেই ২৪ বছর পর সিমরানের চরিত্রের একটি দৃশ্য নতুন করে শ্যুট করে কাজল পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আবারও সিমরান ফিরে আসায় তা স্বাভাবিক ভাবেই ভাইরাল নেট দুনিয়ায়। ডিডিএলজি-র নস্টালজিয়ায় ডুবেছেন কাজল, দেখে নিন সেই দৃশ্য

আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালের ১৯ অক্টোবর। সে বছর ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ডের সেরা ছবি-সহ মোট ১০ টি পুরষ্কার নিজেদের ঝুলিতে পুড়েছিলেন এই টিম। ভারতীয় সিনেমা জগতে এক অন্যতম জনপ্রিয় জুটি এবং অন্যতম জনপ্রিয়  শাহরুখ-কাজল অভিনীত এই  সিনেমা।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?