বাবার মৃত্যুর পর বছর ঘুরতে না ঘুরতেই মা-কে হারালেন মুরলী শর্মা, শোকস্তব্ধ পরিবার

Published : Jun 09, 2020, 12:37 AM IST
বাবার মৃত্যুর পর বছর ঘুরতে না ঘুরতেই মা-কে হারালেন মুরলী শর্মা, শোকস্তব্ধ পরিবার

সংক্ষিপ্ত

জনপ্রিয় বলিউড অভিনেতা মুরলী শর্মার মায়ের প্রয়াণে শোকস্তব্ধ পরিবার মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মৃত্যু হয় তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা মুরলী শর্মার মায়ের প্রয়াণে শোকস্তব্ধ পরিবার। কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মৃত্যু হয় পদ্মা শর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। দুঃখের বিষয় গত বছরই বাবা বৃজভূষণ শর্মাকে হারিয়েছেন মুরলী। ওনার বয়স হয়েছিল ৮৪।

আরও পড়ুনঃহিন্দি বলতে গিয়ে কঠোর পরিশ্রম, সকলের সামনে মা শ্রীদেবীর তামাশায় লজ্জায় মাথা হেঁট জাহ্নবীর

মুম্বইয়ে তাঁর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুরলীর মা। মুরলীকে বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। কখনও পুলিশের ভূমিকায়, কখনও ভিলেনের ভূমিকায়। এখনও সমানভাবে বলিউডে কাজ করে চলেছেন তিনি। 'ম্যয় হু না', 'দাবাং', 'সাহু', সমস্ত বিগ বাজেট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ'জোকার' রূপী আয়ুষ্মান, হতবাক সিনেপ্রেমীরা

সম্প্রতি বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর এবং নোরা ফাতেহি অভিনীত 'স্ট্রিট ডান্সার থ্রি ডি'তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মুরলী। হিন্দি ছাড়াও বিভিন্ন তেলেগু, তামিল, বাংলা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। 'আলা বাইকুন্ঠপুরামুলু'তে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। মহেশ বাবু এবং রাশমিকা মন্দনার 'সারিলেরু নিকেবারু'তেও ছিলেন তিনি। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?