কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের এই অভিনেত্রী, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

Published : Mar 05, 2020, 08:43 AM IST
কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের এই অভিনেত্রী, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

সংক্ষিপ্ত

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন  টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই সম্প্রতি বিগ বসের ঘরে তাকে দেখা গেছে  মদ্যপানেরও অভিযোগ এনেছেন অভিনেত্রী বিগবসের ঘরে গিয়েই মডেল আরহান খানের সম্পর্কে জড়ান রেশমি দেশাই

২০১৮ সালে মিটু ঝড় আছড়ে পড়েছিল গোটা হলিউডে। সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বলিউড থেকে টলিউডেও।  বহু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক কর্মক্ষেত্রে যৌন হেনস্তা নিয়ে অকপটে মুখ খুলেছিলেন। শুধু তাই নয়, প্রত্যেকের নামও প্রকাশ্যে এনেছিলেন। কেউ কেউ আবার কাস্টিং কাউচ নিয়েও মুখ খুলেছিলেন। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন  টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই। মূলত হিন্দি সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে আসা রেশমির। সম্প্রতি বিগ বসের ঘরে তাকে দেখা গেছে।

আরও পড়ুন-তাপস পালের মৃত্যুর জন্য দায়ী কে, মুখ খুললেন তারকা পত্নী...

বয়স মাত্র ১৬ বছর। তখন থেকেই টিভি ধারাবাহিকে কাজ শুরু রেশমির। সম্প্রতি সাক্ষাতকারে রেশমি জানিয়েছেন, সেই ছোট বয়সেই কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, 'কেউ আমাকে  জানিয়েছিল কাস্টিং কাউচের মধ্য দিয়ে না গেলে আমার কাজ বন্ধ হয়ে যাবে। তার নাম ছিল সুরজ। যদি এখন সে কোথায় আছে তা জানি না। কিন্তু প্রথমবার যখন তার সঙ্গে দেখা হয়েছিল সে আমার চেহারা নিয়ে নানা প্রশ্ন করেছিল। সেই সময় এর মানে কী আমি জানি না। তিনি প্রথম মানুষ যে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল।' 

আরও পড়ুন-চুম্বন থেকে শয্যাদৃশ্য নয়া অবতারে ধরা দিলেন এই অভিনেত্রী, চিনে নিন তাকে...

 

আরও পড়ুন-পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে, মিটু আন্দোলন নিয়ে সরব কাজল...

রেশমি আরও জানান,  'একদিন অডিশনে ডেকে নিয়ে এসে আমায়। অডিশনের কথা শুনে আমিও খুব উৎসাহিত ছিলাম। কিন্তু অডিশনে পৌঁছে দেখি সেখানে আর কেউ নেই। এমনকী সেখানে কোনও ক্যামেরাও ছিল না। তিনি আমায় মদ খাওয়ার জন্য অনেক জোরও করে। আমি বারবার তাকে বলি আমি এটা করতে চাই না। প্রায় আড়াই ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে।' বিগবসের ঘরে গিয়েই মডেল আরহান খানের সম্পর্কে জড়ান রেশমি দেশাই। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা