স্টাইল স্টেটমেন্টেই বাজিমাত, ফেমিনার রেড কার্পেটে বডি পেন্টে আধা

Published : Feb 20, 2020, 01:42 PM ISTUpdated : Feb 20, 2020, 02:03 PM IST
স্টাইল স্টেটমেন্টেই বাজিমাত, ফেমিনার রেড কার্পেটে বডি পেন্টে আধা

সংক্ষিপ্ত

রেড কার্পেটে নয়া লুকে আধা শর্মা সাদা পোশাকে ঝড় তুললেন নেট দুনিয়ায় বডি পেন্টে তাক লাগালেন অভিনেত্রী মুহূর্তে ভাইরাল ছবি 

আধা শর্মা, বলিউডে সেভাবে নিজের পসার জমাতে না পারলেও লুক ও স্টাইল স্টেটমেন্টে সর্বদা নিজের এক বিশেষত্ব বজায় রাখার চেষ্টা করেন তিনি। হাসি তো ফাঁসি ছবির মধ্যে দিয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। এরই মাঝে কোথাও যেন খেই হারিয়ে ফেলেছিলেন তিনি। মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তীতে বলিউডেই নিজের পায়ের তলার মাটি শুক্ত করতে চেয়েছিলেন আধা। 

আরও পড়ুনঃ 'প্রতি মাসেই পাল্টে যাচ্ছে বিয়ের তারিখ', সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুললেন আলিয়া

আরও পড়ুনঃ 'ইন্ডিয়ান ২'-র সেটে ভয়াবহ দুর্ঘটনা, ক্রেন ভেঙে প্রাণহানি, অল্পের জন্য রক্ষা কমল হাসানের

কোথাও গিয়ে যেন মনের মত পাঠ পাচ্ছেন না আধা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আধা শর্মা জানিয়েছিলেন, তাঁর মনের মত একটা চরিত্রের খোঁজে রয়েছেন, যা নিজেকে প্রমাণ করতে সাহায্য করবে। তবে মাঝে মধ্যেই বড় পর্দায় দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে। কেন্দ্রিয় চরিত্রে সেভাবে জায়গা করতে না পারলেও আধা শর্মার স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কেড়েছেন।

 

 

আরও পড়ুনঃ অ্যাসিড আক্রান্তদের পুরস্কার উৎসর্গ, ফেমিনা মঞ্চে নেটিজেনদের মন জিতলেন দীপিকা

এবার রেড কার্পেটে নয়া লুকে হাজির হলেন অভিনেত্রী। পরনে স্বল্পবাস, তবে চোখের কোল, গলা ও হাত ভরল গ্লিটারে। এবার বটি পেন্টেই তাক লাগালেন আধা। সম্প্রতি ফেমিনা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আধা শর্মা। সেখানেই দেখা গেল অভিনেত্রীকে নীল-সাদা লুকে। সাদা পোশাকের সঙ্গে নীল রঙা বলি পেন্ট। রেড কার্পেটে এবার আধার চমক মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার