বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই, ঘর ভাঙল বাঙালি অভিনেত্রী শ্বেতার

Published : Dec 10, 2019, 01:25 PM IST
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই, ঘর ভাঙল বাঙালি অভিনেত্রী শ্বেতার

সংক্ষিপ্ত

বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই বিবাহ বিচ্ছেদের খবর শোনাল অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রোহিত মিত্তলের সঙ্গে বিচ্ছেদের খবর দেন বাঙালি অভিনেত্রী রোহিত এবং তিনি একসঙ্গে বসেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে সেই কারণ এখনও পর্যন্ত স্পষ্ট করে জানাননি কেউই

বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই বিবাহ বিচ্ছেদের খবর শোনাল অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। প্রথম বিবাহবার্ষিকীর আগেই সেই বিচ্ছেদের খবর জানালেন অভিনেত্রী নিজে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রোহিত মিত্তলের সঙ্গে বিচ্ছেদের খবর দেন বাঙালি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই পোস্ট। 

আরও পড়ুন-এ যেমন তেমন বাড়ি নয়, এ হল 'কাগজের বাড়ি'...

তিনি জানিয়েছেন, রোহিত এবং তিনি একসঙ্গে বসেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পর রোহিতের সঙ্গে তাদের এই সুখস্মৃতি সারাজীবন অক্ষুন্ন থাকবে। তবে সেই স্মৃতিকেই উল্টে গিয়েই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন শ্বেতা এবং রোহিত। বিচ্ছেদের পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন শ্বেতা। দেখে নিন কী লিখেছেন তাতে।

 

আরও পড়ুন-বউ-এর আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ, ভাইরাল হল ভিডিও...

গত বছরের শেষের দিকেই বলিউডে একাধিক বিয়ের ফুল ফুটেছিল। সেই তালিকায় তিনিও ছিলেন। কিন্তু এক বছর পূর্ণ না হতেই চির ধরল সম্পর্কে। বেশ ধুমধাম করেই রোহিতের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন মাকড়ি অভিনেত্রী শ্বেতা। লাল টুকটুকে বেনারসি পরে বাঙালি বধূর মতোই বিয়ের সাজে ধরা দিয়েছিলেন তিনি। রিসেপশন পার্টিও হয়েছিল বেশ নজরকাড়া। দক্ষিণের অনেককেই দেখা গিয়েছিল চাঁদের হাটে। কিন্তু বিয়ের কয়েকমাসের মধ্যেই দুজনের মধ্যে বনিবনা  না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু বিচ্ছেদ ঠিক কী কারণে হয়েছে সেই কারণ এখনও পর্যন্ত স্পষ্ট করে জানাননি কেউই।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Bharat Bhagya Vidhata: মুখ থুবড়ে পড়ল কঙ্গনার নতুন ছবি, প্রথম দিনে আয় শুনলে চমকে যাবেন
Bigg Boss 20: ফিরছেন সলমন খান, কবে থেকে শুরু হচ্ছে শো? জানুন সব খুঁটিনাটি