Ajay Devgn OTT Debut- রাত পোহালেই ট্রেলার মুক্তি, তার আগেই রুদ্র লুকে ভাইরাল অজয় দেবগণ

Published : Jan 28, 2022, 05:18 PM IST
Ajay Devgn OTT Debut- রাত পোহালেই ট্রেলার মুক্তি, তার আগেই রুদ্র লুকে ভাইরাল অজয় দেবগণ

সংক্ষিপ্ত

আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ রুদ্র, শনিবার ২৯ জানুয়ারি মুক্তি পাবে এই ছবির ট্রেলার, তার আগেই লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভক্তদের উদ্দেশ্যে জানালেন অজয় দেবগণ। হটস্টারে মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

বড় পর্দার সঙ্গে সঙ্গে এবার বিগ স্টাররা (Bollywood Star) ঝুঁকছেন ওয়েব দুনিয়ায় (OTT Platform) । করোনার (COVID 19) সঙ্গে সঙ্গে যে হারে বাড়তে থেকেছে বড়পর্দায় ধ্বস, বা বক্স অফিসে ঘাটতি, ঠিক ততটাই দাপিয়ে বেড়িয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো (OTT Platform) । দিন দিন মানুষের কাছে যেন এক অবিচ্ছেদ্য বিনোদনের অংশে হয়ে ওঠা, আর এই ট্রেন্ড দেখে প্রথমসারির তারকারাও বাদ যাচ্ছেন না সেই তালিকায় নাম লেখানো থেকে। ওটিটি-তে মুক্তি পাচ্ছে একাধিক বিগ বাজেট ছবি, সলমন খানের (Salman Khan) রাধে হোক বা দীপিকার গেহরাইয়া, ঠিক তেমনভাবেই প্রযোজনায় ঝড় তুলে বড় বড় ওয়েব সিরিজও মুক্তি পাচ্ছে এই সকল প্ল্যাটফর্মে।

তাই এবার ওটিটি-র প্রস্তাব গ্রহণ করে নিয়ে ধামাকা সিরিজ উপহার দিতে চলেছেন বলিউড সিংঘম (Bollywood Star Ajay Devgn)  । সিংঘমই বটে, অজয় দেবগণ শেষ মুক্তি পাওয়া ছবিগুলো বক্স অফিসে ঝড় তুললেও তাই হিট হওয়া চরিত্রের মধ্যে সিংঘমই এক কথাায় সেরার সেরা। রোহিত শেট্টির পুলিশ সিরিজের এই স্টার যেন সিংঘম লুক ও চরিত্র ঝেড়ে ফেলতে পারছেন না। তার প্রমাণ মিলল আরও একবার।

 

 

এবার আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ রুদ্র, শনিবার ২৯ জানুয়ারি মুক্তি পাবে এই ছবির ট্রেলার, তার আগেই লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভক্তদের উদ্দেশ্যে জানালেন অজয় দেবগণ। হটস্টারে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তবে ক্যাপশনেই এবার নজর আটকে ভক্তমহলের। খবর শেয়ার করে অজয় দেবগণ (Ajay Devgn) লিখলেন, অপরাধীরা আইন ভাঙে, আর আমি অপরাধীদের ভেঙে থাকি- এতেই গরম নেট দুনিয়া। এক কথায় বলতে গেলে এ যেন সিংঘনেরই অন্য রূপ, কারণ সেখানেও অজয় দেবগণের চরিত্রের সংজ্ঞা ছিক এটাই। 

আরও পড়ুন- Sreelekha Mitra: 'বক্ষের দিকে তাকানো বন্ধ হলেই ব্রা ছাড়া রাস্তায় বেরোবে মহিলারা', অকপট শ্রীলেখা

আরও পড়ুন- Zee Bangla Lakkhi Kakima: প্রমোতেই বাজিমাত, এবার হল অপেক্ষার ইতি, কবে থেকে শুরু লক্ষ্মী কাকিমা

আরও পড়ুন- এবার কি সবার সামনে রিনির মুখোশ টেনে খুলতে পারবে উর্মি, নাকি হারবে আবার

অজয় দেবগণের হাতে বর্তমানে একের পর ছবির ছবির প্রস্তাব, সামনেই মুক্তি পেতে চলেছে আরআরআর ছবি, সেই ছবির জন্য ১৪ কোটি টাকা পকেটে পুরেছেন অজয়য় দেবগণ। পাশাপাশি মুক্তি পাচ্ছে গাঙ্গুবাই কাতিওয়াড়ি, সেখানেও বিশেষ ভূমিকয় অভিনয় করেছেন অজয় দেবগণ। এরই মাঝে ওটিটি-তে হাজিরা। অজয় দেবগণের ময়দান ঘিরেও বর্তমানে জল্পনা তুঙ্গে। ফলে বিটাউনের অন্যতম ব্যস্ত অভিনেতার ভক্তদের মনে এখন খুশির জোয়ার। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা