গভীর ডিপ্রেশনে ভুগছেন অমিতাভের নাতনি নভ্যা, চরমে পৌঁছে নিচ্ছেন মনোবিদের পরামর্শ

Published : Sep 02, 2020, 03:24 PM IST
গভীর ডিপ্রেশনে ভুগছেন অমিতাভের নাতনি নভ্যা, চরমে পৌঁছে নিচ্ছেন মনোবিদের পরামর্শ

সংক্ষিপ্ত

চরম মানসিক অবসাদে ভুগেছেন  অমিতাভ বচ্চনের নাতনি  নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছেন নভ্যা নাভেলি ডিপ্রেশনে আক্রান্ত হয়ে থেরাপির সাহায্য নিয়েছেন শ্বেতা কন্যা নভ্যা ব্রাভো বলে মন্তব্য করতে দেখা গেছে শ্বেতা বচ্চন নন্দাকে

শারীরিক রোগ থেকে মানসিক রোগ অনেক বেশি জটিল। আর এই রোগের কাছেই অবলীলায় হার মেনে নিচ্ছেন অনেকেই । একটাই শব্দ মানসিক অবসাদ। এই শব্দটাই তিলে তিলে শেষ করছে একাধিক প্রাণ। কত শক্তিই রয়েছে এই ছোট্ট শব্দটার মধ্যে যে মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে নিঃশব্দেই। এই মহাসঙ্কট কালে একাকীত্ব,নিঃসঙ্গতা,সামাজিক বিচ্ছিন্নতা কুরে শেষ করে দিচ্ছে এক-একটি তাজা প্রাণ। সম্প্রতি চরম মানসিক অবসাদে ভুগেছেন  অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই  হুলুস্থুলু কান্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-১ কোটি ৩৮ লক্ষ টাকার 'মার্সিডিজ' কিনে ট্রোলড অমিতাভ , জানেন কি কত কোটি টাকার গাড়ির মালিক 'বিগ বি'...

বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এই রোগ যেন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার বোমা ফাটালেন বচ্চন কন্যা শ্বেতার মেয়ে নভ্যা নাভেলি। গতকালই এই কথা প্রকাশ্যে আনলেন তিনি। নিজের অর্গানাইজেশন আরা হেলথের পক্ষ থেকে আয়োজিত অনলাইন আলোচনাতেই নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুলেছেন নভ্যা। অ্যানসাইটি ডিসঅর্ডারের শিকার নভ্যা। কীভাবে ডিপ্রেশনের গভীর রোগে আক্রান্ত হলেন নভ্যা। এবং সেই লড়াইয়ে কীভাবে তিনি নিজেকে মানিয়ে নিয়ে থেরাপির সাহায্য নিলেন তাও জানালেন নভ্যা।

 


ডিপ্রেশনে নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। কিন্তু মানসিক অবসাদের বিষয়টি যেন কেউ লুকিয়ে না রাখে, তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছেন অমিতাভের নাতনি নভ্যা। 'আরা হেলথ' নামে ওই সংস্থার সঙ্গে অনলাইন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে দেখা গেছে নভ্যাকে। সেখানেই নভ্যা জানিয়েছেন, ' তিনি নিজেই মানসিক অবসাদের শিকার দীর্ঘদিন ধরেই এর সঙ্গে লড়াই করেছেনও। যার জন্য কাউন্সেলিংও করান। মা ও তার পরিবারের অনেকেই এই বিষয়টি জানতেন। তবে বন্ধুদের কখনও এই কথা জানাননি বলে জানিয়েছেন নভ্যা। ভবিষ্যতে এই নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।'

 


নিজের মেয়ের এই স্বীকারোক্তি নিয়ে গর্বিত অমিতাভের মেয়ে নন্দা। ভিডিও কমেন্টেও 'ব্রাভো' বলে মন্তব্য করতে দেখা গেছে শ্বেতা বচ্চন নন্দাকে। বর্তমানে ভাল আছেন নভ্যা। প্রতি সপ্তাহে একদিন সেই রুটিনটা মেনে চলেন নভ্যা। যার জেরেই এখন আর আগের অবস্থায় ফিরে যাননা নভ্যা। সবকিছুই  এখন নভ্যার কন্ট্রোলে।  ৩০ মিনিটের মেন্টাল হেলথ নিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানেই নিজের মানসিক অবসাদের কথা স্বীকার করে নিয়েছেন। দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগতে ভুগতে এমনটাই মনে হত যে পাথরের মধ্যে মাথা ঠুকি, জানিয়েছেন নভ্যা। 
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rashmika-Vijay Reception: কৃতি থেকে করণ! রশ্মিকা-বিজয়ের রিসেপশনে চাঁদের হাট, কারা এলেন দেখুন
Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন