সুর-সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে প্রভূকুঞ্জে অমিতাভ বচ্চন, শোকে ভাসছে গোটা দেশ

Published : Feb 06, 2022, 02:52 PM ISTUpdated : Feb 06, 2022, 02:55 PM IST
সুর-সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে প্রভূকুঞ্জে অমিতাভ বচ্চন, শোকে ভাসছে গোটা দেশ

সংক্ষিপ্ত

গোটা বিশ্বের ভক্তমহল চোখের জলে ভাসছে। সাত সকালের  এই সংবাদ যেন স্তব্ধ করে দিল গোটা দেশ, চলে গেলেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর। সকাল ৮টা ১২-য় সব যুদ্ধের অবসান। শোকে ভেঙে পড়ল বিটাউন।

চির নিদ্রায় লতা মঙ্গেশকর (Lata Mangeshkar No More)। শনিবার মধ্যরাতে মেলে স্বস্তির খবর, সবস্থা স্থিতিশীল সুর -সম্রাজ্ঞী লতাজির (Lata Mangeshkar)। এদিন গোটা দেশ জুড়ে প্রার্থনায় যেন সাড়া দিয়ে স্বস্তির নিঃশ্বাস, শনিবার বেলাতেই মিলেছিল দুঃসংবাদ। ২৭ দিনের মাথায় আবারও অবস্থা খারাপের পথে ছিল লতা মঙ্গেশকরের। শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটে। তখন থেকেই চলছিল অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট। ডাক্তারের কথায় তিনি প্রাথমিক অবস্থায় টলারেট করছিলেন এই চিকিৎসা পদ্ধতি, রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটে। কিন্তু রবিবার ভোরেই মেলে ভয়ানক খবর, হঠাৎই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটায় ব্যর্থ হয় সকল চেষ্টা। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহল চোখের জলে ভাসছে। সাত সকালের  এই সংবাদ যেন স্তব্ধ করে দিল গোটা দেশ, চলে গেলেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর। সকাল ৮টা ১২-য় সব যুদ্ধের অবসান। শোকে ভেঙে পড়ল বিটাউন। 

সকাল থেকেই প্রভুকুঞ্জে একের পর এক সেলেবদের ঢল। দুপুর ২.১৫ নাগাদ লতা মঙ্গেশকরের বাড়ি পৌঁছান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বর্তমানে প্রভূকুঞ্জেই রাখা রয়েছে মরদেহ। সেখানেই একের পর এক সেলিব্রিটি এসে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। মিনিট ১৫ থেকে আবার সেখান থেকে বিদায় নেন অমিতাভ বচ্চন। পাশাপাশি সেখানে জাভেদ আখতরও পৌঁছেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। রবিবার সকালেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । বিচ ক্যান্ডি হাসপাতালে (Beach Candy Hospital) ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর দীর্ঘ ২৮ দিন। করোনার সঙ্গে লড়াই করে জয় লাভ করেছিলেন তিনি, তবে বার্ধক্য জণিত কারণে শরীরের শক্তি ক্ষয় হয়, শেষে কঠিন লড়াই করে মাল্টি ওর্গান ফেলিয়রের কারণে প্রয়াত হন ভারতের সুর-সম্রাজ্ঞী। এদিন খবর সামনে আসা মাত্রই বিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে বাড়ানো হয় নিরাপত্তা, গ্রীন করিডোর করেই তাঁর পার্থিব দেহ নিয়ে যাওয়া হল লতা মঙ্গেশকরকে প্রভূকুঞ্জ অর্থাৎ লতা মঙ্গেশকরের বাড়িতে।  

আরও পড়ুন- রবিবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ, প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, শোকের ছায়া দেশ জুড়ে

আরও পড়ুন- 'এই শোক ভাষায় প্রকাশ করতে পারছি না', লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন- 'সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল ছিলেন', লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত মমতা

২৭ দিনের মাথায় আবারও অবস্থা খারাপের পথে ছিল লতা মঙ্গেশকরের। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহল চোখের জলে ভাসছে। সাত সকালের  এই সংবাদ যেন স্তব্ধ করে দিল গোটা দেশ, চলে গেলেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর। শিবাজি গ্রাউন্ডেই চলছে শেষকৃত্যের প্রস্তুতি, সেখানেই শেষ দর্শণের সুযোগ করে দেওয়া ব্যবস্থাও করছে প্রশাসন। চোখের জলে ভাসছে আট থেকে আশি।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI