'ব্রহ্মাস্ত্র' ডায়েরিজ-এর নয়া ছবি, হিমাচলি লুকে নজর কাড়লেন অমিতাভ

Published : Dec 08, 2019, 01:19 PM IST
'ব্রহ্মাস্ত্র' ডায়েরিজ-এর নয়া ছবি, হিমাচলি লুকে নজর কাড়লেন অমিতাভ

সংক্ষিপ্ত

 বিগ বি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন হিমাচল প্রদেশের ট্র্যাডিশনাল লুকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৭৭ বছরের অভিনেতাকে হিমাচলি লুকে দেখা গেছে ছবিতে নজর কেড়েছে  অমিতাভের সানগ্লাস লুক

হাসপাতাল থেকে ফিরেও একবিন্দু আগ্রহ কমেনি তার। বরং কয়েকদিন রেস্টে থাকার ফলে আগ্রহ যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। আর তাই তো বাড়ি ফিরেই কয়েকদিনের মধ্যে তিনি আবার ফিরেছেন শ্যুটিং ফ্লোরে। বুঝতেই পারছেন তিনি কে? তিনি হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার কথাই এতক্ষণ আলোচনা করা হচ্ছে। তা না হলে মাইনাস ৩ ডিগ্রি ঠান্ডায় রণবীর, আলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে ছবির শ্যুটিং করতে পারতেন না বিগ বি। সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' ডায়েরিজ-এ যোগ হয়েছে এক নতুন ছবি। হিমাচল প্রদেশের ট্র্যাডিশনাল লুকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-ফ্রকেই শক লাগালেন নীনা, ছবি ঘিরে শোরগোল নেটদুনিয়ায়...

সম্প্রতি বিগ বি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে ৭৭ বছরের অভিনেতাকে হিমাচলি লুকে দেখা গেছে। হিমাচল প্রদেশের ট্র্যাডিশনাল পোশাক,  টুপি, কালো চশমা, পরে হাত জোড় করে প্রণাম করতে দেখা গেছে অমিতাভকে। রঙিন নয়, সাদা কালো ছবিতেই নজর কেড়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'হিমাচল প্রদেশের এই সুন্দর জায়গা মানালির সেই মানুষগুলোকে ধন্যবাদ যারা হাসিমুখে সবসময় আমাদের পাশে থেকেছেন এবং ভাল বেসেছেন। আপনাদের ট্র্যাডিশনাল পোশাক পরেছি, আপনাদের সবাইকে ধন্যবাদ।'

 

আরও পড়ুন-উচ্চতা নিয়ে কটাক্ষ নেহাকে, ক্ষমা চাইলেন গৌরব...

কয়েকদিন আগে মাইনাস ৩ ডিগ্রিতে শ্যুটিং করার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন অমিতাভ। রণবীরের সঙ্গে শেয়ার করেছিলেন শ্যুটিংয়ের একটুকরো ছবি। সেই ছবিতে নজর কেড়েছিল অমিতাভের সানগ্লাস লুক। আগুন রঙা এই সানগ্লাসে দারুণ মানিয়েছিল অমিতাভকে। ভক্তদের প্রশংসায় ভরে উঠেছিল নেটদুনিয়া। মানালি পৌঁছে সেখানকার সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন অমিতাভ। তিনি বলেন, 'আমার এবার অবসর নেওয়ার সময় চলে এসেছে। মস্তিষ্ক বলছে এক আর শরীর বলছে আরেক'। তার এই অভিজ্ঞতা শুনে বি-টাউনের অন্দরে এই নিয়ে কানাঘুসো চলছে তবে কি এবার অবসর নেবেন বিগ-বি। তবে সমস্ত জল্পনার মধ্যেও তিনি আবারও বুঝিয়ে দিলেন ক্যামেরার সামনে এখন তিনি ততটাই  দক্ষ।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Bhooth Bangla: শুরু হল 'ভূত বাংলা'-র অগ্রিম বুকিং, সেন্সর বোর্ডের কাঁচিতে ১০ মিনিট ছোট হল অক্ষয়ের ছবি
Varun Dhawan: টিজার আসতেই চরম ট্রোলড বরুণ ধাওয়ানের নতুন ছবি, কেন রেগে গেলেন দর্শকরা?