৫ বছর পর শেষ হল 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিং, অনস্ক্রিনে চরম রোম্যান্স রণবীর-আলিয়ার, মুক্তির অপেক্ষায় দর্শক

Published : Mar 29, 2022, 12:02 PM IST
৫ বছর পর শেষ হল 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিং, অনস্ক্রিনে চরম রোম্যান্স রণবীর-আলিয়ার, মুক্তির অপেক্ষায় দর্শক

সংক্ষিপ্ত

অবশেষে শেষ হল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহু প্রতীক্ষিত ছবি  'ব্রহ্মাস্ত্র' -র শুটিং। আজ থেকে ঠিক ৫ বছর আগে ছবির শুটিং শুরু হয়েছিল। শেষমেষ প্রতীক্ষার অবসান। ছবির শেষ তিনদিনের শুটিং শিডিউল  ছিল বেনারসে। ছবির শুটিং শেষ করেই তা ঘোষণা করলেন  'ব্রহ্মাস্ত্র'- ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় রণবীর ও আলিয়ার সঙ্গে ছবি শেয়ার করে পরিচালক অয়ন জানিয়েছেন, অবশেষে শুটিং শেষ হল। পাঁচ বছর আগে ছবির প্রথম শট নেওয়া হয়েছিল। আজ শেষ হল শুটিং। একেবারে অবিশ্বাস্য ও চ্যালেঞ্জিং বটে।  এই বেনারসেই প্রথম পর্ব শিবের শুটিং করেছি। কাশী বিশ্বনাথ মন্দিরে। পবিত্র পরিবেশের মধ্যেই শেষ হল শুটিং। ২০২২ সালের ৯ সেপ্টেম্বরে  প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। আপাতত ছবি মুক্তির দিন গুনছেন ভক্তরা।

নিজের জন্মদিনের বিশেষ দিনেই ভক্তদের জন্য উপহার দিয়েছিলেন আলিয়া ভাট। রণবীর-আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত ছবি  'ব্রহ্মাস্ত্র' -র ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছিলেন আলিয়া ভাট।  যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওতে  আলিয়া ও রণবীরের ঝলক প্রকাশ্যে এলেও ছবিতে তাদের চরিত্র সম্পর্কে বেশ কিছু ফাঁস হয়নি। একেবারে  অন্যরকম চরিত্রে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে,  আলিয়া ভাট রণবীর কাপুরকে জাপটে ধরে রয়েছেন। তাদের চারদিকে আগুন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলিয়াকে ভিন্ন অবতারে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। 

'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। টিজারে তাকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। লাল শাড়িতে নিজেকে মেলে ধরেছেন আলিয়া ভাট। তারপরেই আবার সাদা পোশাকে দেখা গিয়েছে আলিয়া ভাটকে, যেখানে কেউ  তার সামনে আগুনের গোলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা দেখা গেছে। এখানেই শেষ নয়, ভিডিওর শেষে আলিয়াকে একটি বিস্ফোরণ থেকে নিজেকে এবং রণবীরকে  রক্ষা  করতে দেখা গেছে। টিজারের একেবারে শেষ আলিয়াকে একা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। টিজারেই উত্তেজনার পারদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আলিয়া ভাট।পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে শিবের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। শিবের বান্ধবী ইশার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। রণবীর-আলিয়া অভিনীত ছবি  'ব্রহ্মাস্ত্র' -তে একসঙ্গে দেখা যাবে  বলিউডের লাভবার্ডসকে। ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে গেছে । ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া ও নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় সহ একাধিক বলি তারকাকে দেখা যাবে। 
 
PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা