আমেরিকা থেকে ঘরে ফিরল ছেলে বাপ্পা, আজই মুম্বইতে শেষকৃত্য বাপ্পি লাহিড়ির

Published : Feb 17, 2022, 08:54 AM ISTUpdated : Feb 17, 2022, 11:06 AM IST
আমেরিকা থেকে ঘরে ফিরল ছেলে বাপ্পা, আজই মুম্বইতে শেষকৃত্য বাপ্পি লাহিড়ির

সংক্ষিপ্ত

মধ্যরাতেই বাপ্পি লাহিড়ির ছেলে ও পুত্রবধূকে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছে। বাবার শেষকৃত্যে অংশ নিতে লস অ্যাঞ্জেলস থেকে মুম্বই ফিরেছেন  বাপ্পা লাহিড়ি ও তার স্ত্রী। মুম্বইয়ে পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পা লাহিড়ির।  ইতিমধ্যেই সকাল থেকে উপচে পড়ছে ভিড়। গায়কের প্রয়াণের খবর শুনে গতকালই বলিউডের একাংশ বাপ্পি দার বাড়িতে এসেছে শেষশ্রদ্ধা জানিয়ে গেছেন বলিউডের ডিস্কো কিং-কে। আর কিছুক্ষণের মধ্যে  শেষকৃত্য সম্পন্ন হবে। 

প্রয়াত হয়েছেন বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। এখন যেনন কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন বাপি লাহিড়ি। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Death)। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। গত ২৯ দিনের লড়াই শেষ হয়েছে মঙ্গলবার রাতে। সূত্র থেকে জানা গেছে, মেয়ে রেমা লাহিড়ির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ি। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রয়াত শিল্পীর বন্ধু  জানিয়েছেন, রেমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি দা। ওর সঙ্গেই শেষ কথা বলেন। ওর পরিবারের সকলেই ভেঙে পড়েছেন  আকস্মিক মৃত্যুতে। সূত্রের খবর ইতিমধ্যেই ছেলে বাপ্পাও (Bappa Lahiri) আমেরিকা থেকে দেশে ফিরেছেন। বাপ্পা লাহিড়ি ফিরতেই বাপ্পি লাহিড়ির শেষকৃত্যের (Bappi Lahiri last Rites) আয়োজন শুরু করার প্রস্তুতি চলছে।

মধ্যরাতেই বাপ্পি লাহিড়ির ছেলে (Bappa Lahiri) ও পুত্রবধূকে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছে। বাবার শেষকৃত্যে অংশ নিতে লস অ্যাঞ্জেলস থেকে মুম্বই ফিরেছেন  বাপ্পা লাহিড়ি (Bappa Lahiri)  ও তার স্ত্রী। সকাল ১০ টায় মুম্বইয়ে পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ির।  ইতিমধ্যেই সকাল থেকে উপচে পড়ছে ভিড়। গায়কের প্রয়াণের খবর শুনে গতকালই বলিউডের একাংশ বাপ্পি দার বাড়িতে এসেছে শেষশ্রদ্ধা জানিয়ে গেছেন বলিউডের ডিস্কো কিং-কে। আর কিছুক্ষণের মধ্যে  শেষকৃত্য সম্পন্ন হবে (Bappi Lahiri last Rites)  ।

 

 

আরও পড়ুন-ইংল্যান্ডের রানির প্রশংসাও কুড়িয়েছিলেন বাপ্পি লাহিড়ি, কেন তাকে ধন্যবাদ জানিয়েছিলেন জানেন

আরও পড়ুন-লতা মঙ্গেশকরের কোলের বাচ্চাটিকে চিনতে পারছেন, ভাইরাল ছবিতে চোখে জল ভক্তদের

আরও পড়ুন-নিজের বায়োপিকে কাকে পছন্দ ছিল বাপ্পি লাহিড়ির, 'ডিস্কো কিং'- স্বপ্নপূরণ কি আদৌ হবে

 

বলিউডে যেন মড়ক লেগেছে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত। একের পর এক ধাক্কা,তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না।  ২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে।  এর  আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Death)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন । তারপরও শরীর সায় দেয়নি। চিকিৎসক দীপক নমজোশি জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। আশির দশকে উল্কার মতো বলিউডে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক হিন্দি ছবিতে কম্পোজ করা থেকে সুর তার গানের নেশায় বুঁদ হয়েছিল আট থেকে অষ্টাদশী। তার সেই গানের সুর এবং গান আজও দর্শকদের মণিকোঠায় উজ্জ্বল।সঙ্গীত পরিচালক তথা গায়ক  বাপ্পি লাহিড়ির গানের জাঁদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তার গলার কন্ঠ যেন ম্যাজিকের মতো মন ভাল করতে সক্ষম। বলিউডের সেই বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি আর নেই। একথা যেন কোনওমতেই মেনে নিতে পারছেননা শিল্পীমহল তথা অনুরাগীরা। সঙ্গীতজগতে আরও এক ইন্দ্রপতন। আশি-নব্বইয়ের দশকে নিজের গানের মাধ্যমেই  শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন বাপ্পি লাহিড়ি। বলিউডের ডিস্কো কিং-এর উত্থান যেন ছিল চোখে পড়ার মতো। একাধিক জনপ্রিয়  বাংলা ও হিন্দি সিনেমায় তিনি যেমন সুরও দিয়েছেন তেমনই আবার গান ও গেয়েছেন গোল্ডেন ম্যান।  আশির দশকে উল্কার মতো বলিউডে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক হিন্দি ছবিতে কম্পোজ করা থেকে সুর তার গানের নেশায় বুঁদ হয়েছিল আট থেকে অষ্টাদশী। তার সেই গানের সুর এবং গান আজও দর্শকদের মণিকোঠায় উজ্জ্বল।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI