গাঁজা সেবনে বিপাকে ভারতী, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ

Published : Nov 22, 2020, 03:37 PM ISTUpdated : Nov 22, 2020, 05:32 PM IST
গাঁজা সেবনে বিপাকে ভারতী, ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ

সংক্ষিপ্ত

দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার হলেন কমেডিয়ান ভারতী সিং গ্রেফতার করা হয়েছে ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও মাদকচক্রে জড়িয়ে ১৪ দিনের জেল হল ভারতী ও হর্ষের মুম্বই কোর্টের আদেশে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল সেলেব দম্পতির

মাদকচক্রে অভিযুক্ত কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সঙ্গে নাম জড়িয়েছে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ারও। টানা জেরার পর গ্রেফতার করা হয়েছে সেলেব দম্পতিকে। ভারতী এবং হর্ষ জেরায় অবশেষে স্বীকার করেছেন গাঁজা সেবন করার কথা। শনিবার টানা তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। রবিবার দু'জনকে মুম্বইয়ের কিলা কোর্টে পেশা করা হয়। তারপরই ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। 

নার্কোটিকস একের পর এক তারকাদের এই তালিকাতে নাম জড়াতে দেখা গিয়েছে গত কয়েকমাসে। মাঝে বেশ কিছুদিন সেই রেশ খানিক হালকা হলেও, আবারও তা ঝড় তুলল ভারতী সিংয়ের তলব ও গ্রেফাতারের ঘটনায়। মাদক চক্রের জেরে এবার এনসিবি থেকে সমন পাঠানো হয় তাঁদের। শনিবার দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। NCB-র দফতরে তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন ভারতী ও তাঁর স্বামী। তাঁদের বাড়িতে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুনঃগোটা শরীরে কেবলমাত্র 'খবরের কাগজ', এ কোন অবতারে ধরা দিলেন মধুমিতা

 

দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সারা আলি খান, একের পর এক তারকার নাম উঠে এসেছে এই তালিকায়। রিয়া চক্রবর্তীর সঙ্গে গ্রেফতারও করা হয়েছিল ১৮ জনকে। এবার সেই তালিকাতে যুক্ত হল দুই নতুন নাম। এই দুই কমেডিয়ান একাধিক রিয়ালিটি শো-এর সঙ্গে যুক্ত। ফিয়ার ফ্যাক্টর থেকে শুরু করে গানের নাচ-গানের রিয়ালিটি শো-এর মঞ্চে সঞ্চালনা করা, প্রভৃতিতেই নজর কেড়েছেন এই দুই স্টার। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা