'দাদা সাহেব ফালকে শংসাপত্র প্রাপ্তি', ভুয়ো পোস্ট ঘিরে বিপাকে বিগ বস প্রতিযোগী

Published : Feb 24, 2020, 04:56 PM ISTUpdated : Feb 24, 2020, 05:57 PM IST
'দাদা সাহেব ফালকে শংসাপত্র প্রাপ্তি', ভুয়ো পোস্ট ঘিরে বিপাকে বিগ বস প্রতিযোগী

সংক্ষিপ্ত

দাদা সাহেব ফালকে শংসাপত্র ঘিরে বিভ্রান্তি নেট দুনিয়ায় ভুয়ো খবর মাহিরার বিগ বস ১৩-র প্রতিযোগীকে ঘিরে বিতর্ক ৪৮ ঘন্টার মধ্যে চাইতে হবে ক্ষমা 

দাদা সাহেব ফালকে সন্মানের কথা জানিয়ে এবার বিপাকে পড়তে বল বিগ বস ১৩-র প্রতিযোগী মাহিরা শর্মাকে। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মাহিরা। সেই পোস্টেই দেখা যায় দাদা সাহেব ফালকে ফেডারেশনের পক্ষ থেকে একটি সার্টিফিকেট রয়েছে মাহিরার হাতে। এই ছবি শেয়ার করে মাহিরা লেখেন, বিগ বসের সেরা ফ্যাশনেবল প্রতিযোগীর শংসাপত্র। 

আরও পড়ুন-'বাহুবলি' সাজলেন ট্রাম্প, ভিডিও পোস্ট টুইটারে

২০ ফেব্রুয়ারি এই পোস্ট সোশ্যাল মিডিয়ার পাতায় আসা মাত্রই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই পোস্ট নজর এড়ায় না খোদ দাদা সাহেব ফালকে ফেডারেশনেরও। মুহূর্তে প্রকাশ্যে আসে প্রতিযোগীর স্বরূপ। পোস্টে থাকা শংসাপত্রকে মুহূর্তে ভুয়ো বলে সাফ জানিয়ে দেয় এই সংস্থা। এখানেই শেষ নয়, সঙ্গে জারি করেন একটি বিজ্ঞপ্তিও। 

আরও পড়ুন-ফের বির্তকের শিরোনামে মিকা সিং, ম্যানেজারের আত্মহত্যায় কাঠগড়ায় গায়ক

 

 

আরও পড়ুন-সকালে 'বাহুবলি' এখন 'খিলজি', ভারত সফরের আগে নয়া চমক ট্রাম্পের

দাদা সাহেফ ফালকে ফেডারেশনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এমন কোনও শংসাপত্র তাদের টিম থেকে দেওয়া হয়নি। ফলে এটি সম্পূর্ণ অর্থে মিথ্যা। এই বিজ্ঞপ্তিতে আরও লেখা থাকে যে এটি দৃষ্টি আকর্ষণ করার জন্য নেওয়া এক অসৎ পদক্ষেপ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাঁকে চাইতে হবে ক্ষমা, এমনটাও উল্লেখ থাকে এই রিপোর্টে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত